বর্তমান সমাজে এখনও অনেক ভাল মানুষ বাস করে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের সমাজে এমন অনেক মানুষ বাস করে যারা গোপনে শুধু অন্য মানুষের উপকার করে থাকেন। বর্তমান সময়ে আমাদের সমাজে যেমন মন্দ মানুষ আছে, তেমন অনেক ভাল মানুষও আছে। ভাল মানুষ যদি সমাজে না থাকত তাহলে এই সমাজ চলত না।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আমাদের বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করেছে, অনেকে নিজের নাম প্রকাশ করার জন্য তাদের সহযোগিতা করেছে, কিন্তু কোন এক অপরিচিত ব্যাক্তি রোহিঙ্গাদের সহযোগিতার জন্য ছয় লাখ টাকা দিয়েছিলেন, এবং সে তার নিজের নাম গোপন রেখেছিলেন, আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই সেই লোকটা কে ছিল।

এক এলাকায় দুইজন মানুষ বাস করত, তাদের একজন ছিল খুব গরিব, সে সব সময় অন্য মানুষের উপকার করত, মানুষের সহযোগিতার জন্য দান করত। আরেকজন ছিল খুব ধনী মানুষ কিন্তু সে কখনও কিছু দান করত না।

কিছুদিন পর ঐ ধনী ব্যাক্তি মারা গেল, এখন আর এই গরিব ব্যাক্তি কাউকে কোন কিছু দান করে না, এবং কাউকে সহযোগিতাও করে না। তখন সবাই তার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল, তুমি এতদিন আমাদেরকে দান করেছো এখন আর করছো না, এর কারণ কি? তখন ঐ গরিব ব্যাক্তি বলল যে, আমার কাছে দান করার মত কিছুই নাই, ঐ ধনী ব্যাক্তি আমার কাছে তার সম্পদ দিয়ে যেত এবং বলত তুমি এই জিনিসগুলো মানুষের সহযোগিতার জন্য পাঠিয়ে দেও। আমি তার সম্পদ নিয়ে মানুষদের সহযোগিতা করতাম এবং গরিব মানুষদের দান করে দিতাম, কিন্তু তার নাম প্রকাশ করা নিষিদ্ধ ছিল।

এখন সে মারা যাওয়ার পর আমার কাছে আর কোন সম্পদ আসে না, তাই আমি আর কাউকে সহযোগিতা করতে পারি না। আসল সহযোগিতা করনেওয়ালা আমি না। এখন সবাই বুঝতে পারল যে সেই ধনী ব্যাক্তি কৃপন ছিলেন না, বরং তারা সব সময় অন্য মানুষের মিঠ নমস।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য ।

Comments