ভাল কাজের মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া যায়

M
mahmud552
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

পৃথিবীর সমস্ত মানুষ সুখ চায় শান্তি চায়, কিন্তু একেক মানুষ একেক ভাবে সেই সুখ বা শান্তি খুঁজতে থাকে, আসল সুখের সন্ধান কেউ পায় না, আসল শান্তির সন্ধান কেউ পায় না। পৃথিবীর সমস্ত মানুষ একটু সুখে থাকার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে।


কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

কেউ ভ্রমণ করে সুখ বা শান্তি খোঁজার চেষ্টা করে, দেশ থেকে বিদেশ ভ্রমণ করে বেড়ায়, এই ভ্রমণের মধ্যে তার নিজের দেশ এবং দেশের বাহিরে অনেক দর্শনীয় স্থান দেখতে যায়, একটা ভ্রমণ শেষ হলে নিজের কর্মস্থলে ফিরে আসে, কিছুদিন পর আবার অন্য কোন জায়গায় ভ্রমণে যায়, এই ভাবে তাদের ভ্রমণ চলতেই থাকে।

আবার কিছু মানুষ আছে যারা সিনেমা, নাটক দেখার মধ্যে নিজেদের সুখ, শান্তি খোঁজার চেষ্টা করে, তারা প্রায় সময় নতুন নতুন সিনেমা, নাটক দেখার চেষ্টা করে এবং এর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে, এদের কাজ শুধু সিনেমা দেখা নাটক দেখা।

কিন্তু এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ সুখী নয়, কেউ পরিপূর্ণ শান্তিতে নাই, আবার কেউ অনেক বেশি কষ্টে নাই, কেউ পরিপূর্ণ অশান্তির মধ্যে নাই। যারা সুখে আছে তাদেরও কোন না কোন সময় কষ্ট আসেই আবার যারা কষ্টে আছে তাদেরও কোন না কোন সময় একটু হলেও সুখ আসে।

এই পৃথিবীতে যাদের অনেক সম্পদ আছে তারাও বলতে।পারবে না যে আমি অনেক সুখে আছি, এই পৃথিবীতে আমার কোন কষ্ট নাই, আবার যারা অনেক গরীব এবং অনেক কষ্টে আছে তারাও বলতে পারবে না যে, সে শুধু কষ্টেই থাকে, তার জীবনে কখনও সুখ আসে নাই। এই দুনিয়ার জীবনটা হচ্ছে সুখ, শান্তি, দুঃখ, কষ্ট মিলিয়ে, একজন মানুষ কখনও সুখে থাকবে আবার কখনও কষ্টে থাকবে।

এই পৃথিবীতে প্রকৃত সুখ পেতে হলে ভাল মানুষ হতে হবে, ভাল কাজ করতে হবে, ভাল মানুষ হওয়ার পর এবং ভাল কাজ করার পর যে সুখ পাওয়া যায়, যে শান্তি পাওয়া যায়, এই রকম সুখ আর শান্তি অন্য কোন জায়গাতে পাওয়া যায় না।

এই জন্য আমরা যদি প্রকৃত সুখ পরে চাই এবং শান্তি পেতে চাই তাহলে অবশ্যই ভাল মানুষ হতে হবে এবং ভাল কাজ করতে হবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments