বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
বর্তমান সমাজের অধিকাংশ যুবকেরা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। এই যুবকদের ভাল পথে ফিরিয়ে আনতে হবে। আমাদের যুব সমাজ যদি ভাল হয় তাহলে আগামী প্রজন্মে আমরা একটা সুন্দর সমাজ পাবো। আর যদি এই যুবকেরা ভাল না হয় তাহলে সমাজের অধপতন হতেই থাকবে। কারণ আজকের দিনের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যত।
গতকাল এমন কিছু যুবককে দেখলাম যারা ভাল পথে আসার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে তারা দুইদিন ব্যাপী ইসলামিক জলসা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল এই মাহফিলের দ্বিতীয় এবং শেষদিন ছিল।
এই ওয়াজ মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে আমাকে বিশেষ ভাবে দাওয়াত দেওয়া হয়। কিন্তু আমার কিছু ব্যাক্তিগত কারণে প্রথম দিন মাহফিলে উপস্থিত হতে পারি নাই। কিন্তু গতকাল আমাদের মাদ্রাসার ছাত্রদের নিয়ে মাহফিলে উপস্থিত হই। খুব সুন্দর একটা আয়োজন ছিল।
গতকাল এশার নামাজ আদায় করার পর রাতের খাবার খেয়ে মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা হই। মাহফিল উপলক্ষে বিশাল মেলা বসেছে। মেলা থেকে ছাত্রদের জন্য একশ টাকার বাদাম কিনে দেই। ছাত্ররা মাহফিলে বসে বসে বাদাম খেয়েছে এবং ওয়াজ শুনেছে।
মাহফিলে উপস্থিত হওয়ার পর পিছনের একটা চেয়ারে বসা ছিলাম, বক্তাদের আলোচনা শুনছিলাম, মাহফিলের সভাপতি প্রফেসর জাহাঙ্গীর আলম আমাকে খুব ভালবাসেন, সে আমাকে দেখেই মঞ্চে ডেকে নেন, এবং মঞ্চের চেয়ারে বসার জন্য অনুরোধ করেন। আমি প্রথমে নিষেধ করলেও পরবর্তিতে সভাপতির অনুরোধে মঞ্চে গিয়ে বসি।
গতকালের মাহফিলের প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল বসির আল হাদী। তিনি রাত দশটার সময় আলোচনা শুরু করেন এবং রাত বারোটা ত্রিশ মিনিটে আলোচনা শেষ করেন।
আলোচনা শেষ হলে বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে ঘুর্ণিঝড় সিত্রাং এর জন্য দোয়া করা হয়, আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে এই ঘুর্ণিঝড় থেকে হেফাজত করেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়। মাহফিলের কার্যক্রম শেষ হতে হতে রাত একটা ত্রিশ মিনিট হয়ে যায়। বালুগ্রাম যবু সমাজের উদ্যেগে এটা ছিল চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল।
মাহফিল শেষ হওয়ার আগেই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় চলে আসে, কিন্তু আমরা মাহফিল শেষ হওয়ার পর মাদ্রাসায় চলে আসি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।



.gif)