বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
এখন ডিসেম্বর মাস, আমাদের বাংলাদেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হয় গত চার তারিখ এবং আজকে আমাদের মাদ্রাসার পরীক্ষা শেষ হয়।
ডিসেম্বর মাস শেষ হলে শুরু হবে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাস মানেই নতুন বছর, নতুন বছরের শুরুর দিন অর্থাৎ জানুয়ারি মাসে এক তারিখে আমাদের বাংলাদেশে বই উৎসব পালন করা হয়। এই দিন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নতুন বই প্রদান করা হয়।
আমাদের মাদ্রাসায়ও জানুয়ারি মাসের এক তারিখে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হবে। তাই আজকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদে গিয়েছিলাম বই আনতে, আজকে আমাদেরকে বই দেয় নাই, ডিসেম্বর মাসের বিশ তারিখে আমাদেরকে বই দিবে। আজকে প্রায় সম্পূর্ণ দিন চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদে কেটেছে।
আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হয় সকাল নয়টার সময়, আমাদের মাদ্রাসার অন্য দুইজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব দিয়ে আমি এবং আমাদের মাদ্রাসার আরেকজন শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদে বই আনার জন্য যাই। বই আনার জন্য আবেদন করতে হয়, আবেদন করার পাশাপাশি মাদ্রাসার আরও কিছু কাজ শেষ করি।
চাঁপাইনবাবগঞ্জ উপজেলার পরিষদটা আমার কাছে খুব ভাল লেগেছে, উপজেলা পরিষদে প্রবেশ করতেই সুন্দর গেট সামনে পড়বে, গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাস্কর্য দেখা যাবে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু চিত্র দেখা যাবে।
উপজেলা পরিষদের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন ঐতিহ্যের ছবি লাগানো হয়েছে। আমার কাছে সব থেকে ভাল লেগেছে উপজেলা পরিষদের ভিতরে খুব সুন্দর ফুলের বাগান করা হয়েছে। এবং বাগানের মাঝে মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে, বাগানের সামনে রয়েছে বিশাল এক পুকুর। এক কথায় চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ খুব সুন্দর একটা জায়গা, অনেক হল চাঁপাইনবাবগঞ্জ আছি কিন্তু আজকেই প্রথম উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করলাম।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

