জীবনে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন

M
mahmud552
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

সময় এবং নদীর স্রোত কখনও কারো জন্য অপেক্ষা করে না, আপনি কখনও সময় এবং নদীর স্রোতকে ধরে রাখতে পারবেন না, সময় এবং নদীর স্রোত সব সময় আপন গতিতে চলতে থাকে, আপনি যদি ঘড়ির কাটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোন ক্লান্তি ছাড়াই ঘড়ির কাটা তার আপন গতিতে চলছে, সে কারো জন্য অপেক্ষা করছে না।


কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আপনি সময়কে ধরতে পারবেন না কিন্তু সময়ে কাজে লাগাতে পারবেন, এই পৃথিবীতে সময়কে যে যত বেশি কাজে লাগিয়েছে সে তত বেশি সফল হয়েছে, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে, সময়ের কাজ সময়েই করি উত্তম। সময় শেষ হয়ে গেলে শুধু আফসোস করতে হবে, তখন আর কিছুই করার থাকবে না।

আমাদের জীবন থেকে যে মুহূর্তটা চলে যাচ্ছে সেটা খুব মূল্যবান, আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা খুব মূল্যবান। এই জন্য এই মূল্যবান সময়কে অহেতুক নষ্ট না করে কাজে লাগানো প্রয়োজন। এই জন্য একটা গানে বলা হয়, সময় গেলে সাধন হবে না।

আমাদের সবাইকে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, তাহলে আমরা নিজেরাও সফল হতে পারব আমাদের দেশটা হবে সুন্দর, আমরা সবাই মিলে যদি মূল্যবান সময়কে অবহেলায় নষ্ট না করে সঠিক ভাবে কাজে লাগাই তাহলে সুন্দর একটা পৃথিবী সৃষ্টি হবে, যেই পৃথিবীর সমস্ত মানুষ সফল হবে।

এই দুনিয়ার অনেক কিছুই চলে গেলে আবার ফিরিয়ে আনা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না, সময় খুব দ্রুত চলে যায় এই সময়কে যারা সঠিক ভাবে কাজে লাগাতে পারে তারাই সফলতার মুখ দেখতে পায়। মানুষের সময় শেষ হয়ে গেল আফসোস করি ব্যতীত আর কিছুই থাকে না।

সময়কে কাজে লাগানোর জন্য আমাদের প্রতি মুহূর্তের কথা স্মরণ রাখতে হবে, আপনি যদি প্রতি মিনিটের কথা স্মরণ রাখতে পারেন যে, আপনি এই মিনিটে কি করলেন তাহলে একসময় ঘন্টার কথাও মনে রাখতে পারবেন এবং আপনার সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে পারবেন।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments