বিসমিল্লাহির রহমানির রহিম
এক এলাকায় আবুল নামের এক ব্যক্তি থাকতো । সে ছোট বেলা থেকে খুব বোকা ছিল, বুদ্ধিশুদ্ধি একটুও ছিল না । আবুল ছোট বেলা থেকে মার কথা খুব শুনতো, ওর মা যা বলত সে তাই করত, মা এর কথার একটুও উনিশ বিশ করত না ।
আবুল যখন বড় হল, তার বাবা মা তাকে সুন্দর দেখে একটা বিবাহ করালো । আবুল বিবাহ করে মহা খুশি, মাঝে মাঝেই বউকে নিয়ে শ্বশুরবাড়ি দাওয়াত খেতে যায় । কিন্তু বুদ্ধিশুদ্ধি কম থাকায় বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে ফেলে ।
আবুল বিবাহ করার পর যখন প্রথম বার শ্বশুরবাড়ি যাবে তখন তার মা তাকে বলে দেয়, প্রথম প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছো চুপ করে থাকবে না, সবার সাথে কথা বলবে, আবুল বলল ঠিক আছে । শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুরের সাথে বসে আছে, এমন সময় আবুল চিন্তা করল, মা তো বলেছে কথা বলতে হবে, চুপ করে থাকা যাবে না । শ্বশুরের সাথে কি কথা বলা যায় ?
চিন্তা করতে করতে এক সময় সে তার শ্বশুরকে জিজ্ঞেস করল, আচ্ছা আব্বা আপনি কি বিবাহ করেছেন? তার শ্বশুর রেগে গিয়ে বলল, আমি যদি বিবাহ না করে থাকে তা হলে তোমার বউ আসলো কোথায় থেকে । এবার আবুল বলল, ঠিকই তো বলেছেন । আবুল আবার জিজ্ঞেস করল, কাকে বিবাহ করেছেন ? এবার শ্বশুর আরো রেগে গিয়ে বলল তোমার শ্বাশুরিকে । এবার আবুল বলল, বিবাহটা নিজেদের মধ্যে হয়ে গেল না ? একটু বাহিরে বিবাহ করলেও তো পারতেন, আত্মীয় বাড়তো । শ্বশুর আরো রেগে উঠে চলে গেল ।
অন্য একদিনের ঘটনা, আবুলের শ্বশুর অসুস্থ, তাই সে শ্বশুরকে দেখতে যাবে । আবুলের মা শিখিয়ে দিচ্ছে, শ্বশুরবাড়ি গিয়ে বেশি কথা বলবি না, তোর শ্বশুর অসুস্থ, প্রথমে শ্বশুর এর কাছে যাবি এবং শ্বশুরকে জিজ্ঞেস করবি, কেমন আছেন ? তোর শ্বশুর উত্তর দিবে ভাল আছি, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য ।
তারপর জিজ্ঞেস করবি, কি ঔষধ খাচ্ছেন ? তোর শ্বশুর যে কোন একটা ঔষধের নাম বলবে, তখন তুই বলবি খুব ভাল ঔষধ খাইতে থাকেন ভাল হয়ে যাবেন । এরপর জিজ্ঞেস করবি, কোন ডাক্তার দেখাচ্ছেন ? তোর শ্বশুর একজন ডাক্তারের নাম বলবে, তখন তুই বলবি খুব ভাল ডাক্তার, সবাই তাকে চিনে, আপনি দেখান সব ঠিক হয়ে যাবে । আর সব সময় হাসি মুখে থাকবি ।
আবুল শ্বশুরবাড়ি গিয়ে প্রথমেই শ্বশুরের ঘরে প্রবেশ করল এবং হাসি মুখে জিজ্ঞেস করল কেমন আছেন ? শ্বশুর উত্তর দিল, ভাল নাই, আর বাঁচতে ইচ্ছা করে না মনে হয় মারা যাই । তখন আবুল বলল এটাই তো আমাদের কাম্য । কি ঔষধ খাচ্ছেন? শ্বশুর রেগে গিয়ে উত্তর দিল ঘোড়ার ডিম । আবুল বলল খুব ভাল ঔষধ, খাইতে থাকেন ভাল হয়ে যাবেন ।
আবুল আবার জিজ্ঞেস করল, কোন ডাক্তার দেখাচ্ছেন ? শ্বশুর আরো রেগে গিয়ে উত্তর দিল, যম দেখাচ্ছি যম । তখন আবুল বলল, খুব ভাল ডাক্তার, সবাই তাকে চিনে, আপনি দেখান সব ঠিক হয়ে যাবে । এবার শ্বশুর আরো রেগে গিয়ে বলতে লাগল, একে আমার সামনে থেকে তাড়াতাড়ি সড়াও না হলে আমি মারা যাব ।
সম্পূর্ণ গল্পটা কাল্পনিক এর সাথে বাস্তবের কোন মিল নেই, শুধু একটু বিনোদনের জন্য গল্পটা শেয়ার করা হল । ধন্যবাদ
Bismillahir Rahmanir Rahim
A man named Abul used to live in one area. He was very stupid from a young age, he had no intelligence. Abul used to listen to his mother from a very young age.
When Abul grew up, his parents saw him as beautiful and arranged a marriage. Abul is very happy to get married, sometimes he goes to his father-in-law's house with his wife. But lack of intelligence causes various mishaps.
When Abul goes to his father-in-law's house for the first time after marriage, his mother tells him, go to the father-in-law's house for the first time, don't be silent, talk to everyone, Abul said ok. Abul thought while sitting with his father-in-law after going to his father-in-law's house. What to talk to the father-in-law?
At one point while thinking, he asked his father-in-law, "Well, Dad, are you married?" His father-in-law got angry and said, "If I am not married then where did your wife come from?" This time Abul said, he is right. Abul asked again, who got married? This time the father-in-law got more angry and said to your mother-in-law. This time Abul said, the marriage did not happen among themselves? Even if he got married a little outside, his relatives would grow. The father-in-law got more angry and left.
Another day's incident, Abul's father-in-law is sick, so he goes to see his father-in-law. Abul's mother is teaching, don't go to father-in-law's house and talk too much, your father-in-law is sick, first go to father-in-law and ask father-in-law, how are you? Your father-in-law will answer that I am fine, then you will say that this is what we want.
Then I will ask, what medicine are you taking? If your father-in-law mentions the name of any medicine, then you will say that if you take very good medicine, you will get better. Then I will ask, which doctor is showing? Your father-in-law will say the name of a doctor, then you will say very good doctor, everyone knows him, you show everything will be fine. And I will always have a smile on my face.
Abul went to his father-in-law's house and first entered his father-in-law's house and asked with a smile how are you? The father-in-law replied, "It's not good, I don't want to live anymore, I think I will die." Then Abul said this is what we want. What medicine are you taking? The father-in-law got angry and answered the horse's egg. Abul said very good medicine, if you take it you will get better.
Abul asked again, which doctor is showing? The father-in-law got more angry and replied, "I am showing yam." Then Abul said, very good doctor, everyone knows him, you show everything will be fine. This time the father-in-law became more angry and said, "If you don't remove it from me soon, I will die."
The whole story has nothing in common with fiction, the story is shared just for fun. Thanks

