বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রিয় বন্ধুগন আজকে আমি আপনাদের সাথে আরও একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকে আমি আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো, এই ফুলের নাম হচ্ছে সন্ধ্যামালতি বা সন্ধ্যামতি।
ছোট বেলায় এই ফুল দিয়ে হাতে রং করতাম। এই ফুল হাতে নিয়ে ডলা দিলে লাল রং তৈরী হয়। কয়েকটা ফুল হাতে নিয়ে লাল রং বানিয়ে সবাইকে দেখাতাম আর বলতাম দেখো আমার হাত কেটে গেছে।
অনেক দিন হল এই সন্ধ্যামালতি ফুল দেখতে পাই না, কয়েকদিন আগে ঢাকা গিয়ে এক বাড়ির গেটের সামনে ফুলটা দেখে ছোট বেলার সেই আনন্দময় স্মৃতির কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ আর দেরি না করে আমার পকেট থেকে মোবাইল বাহির করে ফটোগ্রাফি করি।
সন্ধ্যামালতি ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জলপা, ইংরেজিতে এই ফুলকে marvel of Peru, বা four o'clock বলা হয়ে থাকে। এই ফুল প্রথম পেরুতে দেখা যায় এরপর অন্যান্য সব দেশে ছড়িয়ে পড়ে। ছোটবেলায় এই ফুল অনেক দেখেছি কিন্তু এখন আর তেমন দেখা যায় না।
সন্ধ্যামালতি ফুল সাধারণত মানুষের বাড়িতে লাগানো হয়ে থাকে। এই ফুলটা বিভিন্ন রঙের হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে, একই গাছে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। মজার বিষয় হচ্ছে কোন কোন সময় একই ফুল বিভিন্ন রং দেখা যায়।
এই ফুলের ফটোগ্রাফি করার সময় বিভিন্ন রঙের ফুলের ছবি তুলেছি আজকে শুধু আপনাদের সাথে লাল রঙের ফুলগুলো শেয়ার করলাম, অন্য একদিন অন্য রঙের ফুলগুলো শেয়ার করবো।
আজকের ফটোগ্রাফিগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে করা হয়েছে। কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম সেখানে আমার বড় ছেলে একটা মাঠে খেলতে গিয়েছিল, সেই মাঠের পাশে একটা বাড়ির সামনে অনেক গুলো ফুল গাছ লাগানো আছে, সেই ফুলের বাগান থেকে এই ছবিগুলো আমি তুলেছি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য এবং আমার আজকের এই পোস্ট পড়ার জন্য।


Give me vote plz
Give me vote plz