বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
গতকাল ছিল রবিবার, ইদানীং আমাদের মাদ্রাসায় রবিবারে ছাত্র-ছাত্রী কম আসতে শুরু করেছে। কারণটা হচ্ছে, আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। দুইদিন বন্ধ থাকার পর স্বাভাবিক ভাবে রবিবারে ছাত্রছাত্রীদের উপস্থিতি একটু কম হয়ে যায়।
আমরা মাদ্রাসার পক্ষ থেকে চেষ্টা করতেছি যেন ছাত্রছাত্রীরা ঠিক মত মাদ্রাসায় আসে, এবং ঠিক মত ক্লাস করে। ইতিমধ্যেই আমরা এই বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সেই পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে গতকাল রবিবার হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী আগের রবিবার থেকে বেশী আসছে।
আমি সাধারণত আমাদের মাদ্রাসার সব ক্লাসে আরবি পড়াই, আমাদের মাদ্রাসার ক্লাস শুরু হয় সকাল নয়টার সময়। আমার প্রথম ক্লাস চতুর্থ শ্রেণীতে, চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৫ জন, কিন্তু গতকাল উপস্থিত ছিল দশজন। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের কয়েকটা আরবি শব্দ এবং সেই শব্দের বাংলা অর্থ মুখস্থ করাই।
আমার দ্বিতীয় ক্লাস পঞ্চম শ্রেণীতে, গতকাল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আরবি শব্দের সাপ্তাহিক পরীক্ষা ছিল। গত এক সপ্তাহে মোট ত্রিশটা আরবি শব্দ এবং সেই শব্দের বাংলা অর্থ মুখস্থ করাই, সেই ত্রিশটি আরবি শব্দের মধ্যে ছয়টা শব্দ ব্লাকবোর্ডে লিখে দেই যেগুলোর বাংলা অর্থ ছাত্রছাত্রীরা খাতায় লিখে আমাকে দেখায়।
এরপর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ক্লাস নেই। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতেও আরবি শব্দ এবং তার অর্থ লিখতে দেই। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা নতুন পদ্ধতিতে লিখতে দেই, সেটা হল, যে কোন পাঁচটি আরবি শব্দ বই দেখে লিখবে, বই দেখে আরবি শব্দ লেখা শেষ হলে, বই বন্ধ করবে এবং সেই আরবি শব্দগুলোর বাংলা অর্থ না দেখে লিখবে।
আমার সর্বশেষ ক্লাস প্রথম শ্রেণীর, গতকাল প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের দুইটা আরবি শব্দ অর্থসহ মুখস্থ করাই এবং সেটা ব্লাকবোর্ডে লিখে দেই, ছাত্রছাত্রীরা সেটা দেখে নিজেদের খাতায় লিখে নেয়।
আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বদাই চেষ্টা করা হয়। এই জন্য সকল ছাত্রছাত্রীকে কড়া শাসনে রাখার পাশাপাশি তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করা হয়। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভাল হয় এবং সকল শিক্ষকের সাথে সম্পর্ক ভাল থাকে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


