Bismillahir Rahmanir Rahim
|
|---|
![]() |
|---|
Our Madrasah will be open till the 20th of Ramadan, the 20th of Ramadan being the twelfth of April. I came home yesterday after explaining the activities of the madrasa to other teachers. Madrasa work is only two exams, I shared with you one day ago that the quarterly exams will start in our Madrasa. Two more subjects are left out of that exam.
The two subjects will be tested next Sunday and Monday, one of the two subjects is Bangladesh and World Identity, and the other is science. Our Madrasah has two female teachers who teach these two subjects. I teach Arabic in our Madrasah, my subject's exam is over already.
As the examination of my subject is already over, I have no more work in the madrasa, the month of Ramadan is going on, so I came home yesterday on leave. Whenever I come home, I can't spend time online anymore, can't do online tasks properly.
The reason for not being able to do the online work properly is because of my two sons. After coming home, my two boys always stay with me, eat with me, sleep with me, play with me. All day and all night will be only with me.
I have my parents at home and spend some time with them. You all know that father has been sick for a long time, so I have to watch what my father eats. Every time I come home from Madrasah, I ask my father, what do you want to eat? My father says that what you bring! My father loves sweets so much that every time he comes home he always brings sweets along with other things.
When I came yesterday I brought some fruits for my father like apples, malta, young grapes, and also brought sweets. In our family, not only my father likes sweets like this, but everyone likes sweets, I like sweets, my mother likes sweets and my two sons like sweets.
বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আমাদের মাদ্রাসা বিশ রমজান পর্যন্ত খোলা থাকবে, বিশ রমজান হচ্ছে এপ্রিল মাসের বারো তারিখ। আমি মাদ্রাসার কাজকর্ম অন্য শিক্ষকদের বুঝিয়ে দিয়ে গতকাল বাড়িতে এসেছি। মাদ্রাসার কাজ বলতে শুধু দুইটা পরীক্ষা, আমি আপনাদের সাথে এই আগে একদিন শেয়ার করেছিলাম যে, আমাদের মাদ্রাসায় ত্রিমাসিক পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার আর দুইটা সাবজেক্ট বাদ আছে।
আগামী রবিবার এবং সোমবার সেই দুই সাবজেক্ট এর পরীক্ষা হবে, সাবজেক্ট দুইটার একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান। আমাদের মাদ্রাসার দুইজন মহিলা শিক্ষিকা আছে তারা এই দুই সাবজেক্ট পড়ায়। আমাদের মাদ্রাসায় আমি আরবি পড়াই, আমার সাবজেক্ট এর পরীক্ষা আগেই শেষ হয়ে গেছে।
আমার সাবজেক্ট এর পরীক্ষা যেহেতু আগেই শেষ হয়ে গেছে, এই জন্য মাদ্রাসাতে আমার আর কোন কাজ নাই, এই দিকে রমজান মাস চলতেছে তাই ছুটি নিয়ে গতকাল বাড়িতে এসেছি। আমি যখনই বাড়িতে আসি তখনই অনলাইনে আর সময় দিতে পারি না, অনলাইনের কাজগুলো ঠিক ভাবে করতে পারি না।
অনলাইনের কাজগুলো ঠিক মত করতে না পারার কারণ হচ্ছে আমার দুই ছেলে। বাড়িতে আসার পর আমার দুই ছেলে সব সময় আমার কাছেই থাকে, আমার কাছে খাবে, আমার কাছে ঘুমাবে, আমার সাথে খেলাধূলা করবে। সারাদিন এবং সারারাত শুধু আমার সাথেই থাকবে।
বাড়িতে আমার বাবা এবং মা রয়েছে তাদের সাথেও একটু সময় দিতে হয়। আপনারা সবাই জানেন যে আবার বাবা অনেকদিন হল অসুস্থ, এই জন্য আমার বাবা কি খেতে টায় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হয়। এই প্রতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় আমার বাবাকে জিজ্ঞেস করি আপনি কি খাবেন। আমার বাবা বলে যে তুমি যা আনো! আমার বাবা মিষ্টি খুব পছন্দ করে, এই জন্য প্রতিবার বাড়িতে আসার সময় অন্য কিছুর পাশাপাশি মিষ্টি আনতেই হয়।
গতকাল আসার সময় আমার বাবার জন্য কিছু ফল যেমন আপেল, মালটা, কোমলা আঙ্গুর নিয়ে আসি, এবং পাশাপাশি মিষ্টি নিয়ে আসি। আমাদের পরিবারের শুধু আমার বাবার মিষ্টি পছন্দ এরকম না, বরং সবারই মিষ্টি পছন্দ, আমি মিষ্টি পছন্দ করি, আমার মা মিষ্টি পছন্দ করে আমার দুই ছেলে মিষ্টি পছন্দ করে।





