বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আপনি যদি ভাল কাজ করেন তাহলে আপনার সাথে সব সময় ভাল হবে, আপনি যদি অন্য কারো উপকার করেন তাহলে অন্য কেউ আপনার উপকার করবে, আমাদের সব সময়ই অন্য মানুষের উপকার করা প্রয়োজন।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আমরা ছোটবেলায় পিপড়া এবং টিয়া পাখির গল্প শুনেছি, যেই গল্প দ্বারা বোঝা যায়, অন্যের উপকার করলে উপকার পাওয়া যায়। এখন সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব।
এক এলাকায় বন্যা শুরু হয়েছিল, বন্যার পানিতে একটা পিপড়া ভেসে যাচ্ছিল, নদীর পাশে ছিল একটা গাছ সেই গাছে একটা টিয়া পাখি বসা ছিল, পাখিটি যখন পিপড়াটাকে পানিতে ভেসে যেতে দেখল তখন মনে মনে ভাবল পিপড়াটা তো মারা যাবে। তখন পাখিটা একটা গাছ থেকে একটা পাতা ছিড়ে পানিতে ফেলল, পিপড়া সেই পাতার উপর বসে প্রাণে বেঁচে গেল। এবং টিয়া পাখিকে ধন্যবাদ জানালো।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
কিছুদিন পর সেই পাখিটা একটা গাছের ডালে বসা ছিল, গাছের নিচ দিয়ে একজন শিকারী যাচ্ছিল, শিকারী পাখিকে দেখে নিজের তীর বাহির করে শিকার করার জন্য প্রস্তুত হল, তখন নিচ দিয়ে সেই পিপড়া যাচ্ছিল, পিপড়া শিকারীকে দেখে শিকারীর পায়ে কামড় দিয়ে দিল, পিপড়ার কামড় খেয়ে শিকারীর তীর অন্য দিকে চলে গেল, তখন পাখিটা উড়ে গেল, এবং পিপড়াকে ধন্যবাদ জানালো।
পিপড়াটা পাখিকে বলল, আমাকে ধন্যবাদ জানাতে হবে না, তুমি একদিন আমার উপকার করেছিলে আজ আমি তোমার উপকার করলাম, তুমি যদি ভাল কাজ করো তাহলে তোমার সাথে সব সময় ভাল হবে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
পাখিটি তখন পিপড়াকে জিজ্ঞেস করল আমি তোমার কি উপকার করেছি, তখন পিপড়া বলল, আমি একদিন পানিতে পড়েছিলাম তুমি গাছ থেকে একটা পাতা ছিড়ে আমার সামনে ফেলেছিলে, আমি সেই পাতার উপর উঠে নিজের জীবন বাঁচিয়ে ছিলাম। পাখি তখন সব বুঝতে পারল।
এই জন্য আমাদের সব সময় অন্য সব মানুষ এবং সব প্রাণীর উপকার করতে হবে। আপনি যদি অন্য মানুষের উপকার করেন তাহলে সবাই আপনাকে ভাল মানুষ হিসেবে চিনবে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


আমি আপনার সাথে এক মতো বড় ভাই। তাই ভালো মানুষ সাথে চলে এবং ভালো কাজ করি। খারাপ কাজ থেকে বিরত থাকি