হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
বর্তমান সমাজের অধিকাংশ মানুষ পোশাক দেখেই অন্য মানুষের মূল্যায়ন করে থাকে, যার পোশাক যত ভাল তাকে তত বেশি সম্মান দেওয়ার চেষ্টা করে, যা, পোশাক ভাল না তাকে কেউ সম্মান দিতে চায় না, পোশাককেই ভদ্রতার চাবিকাঠি মনে করা হয়। অথচ শুধু পোশাকই ভদ্রতা প্রকাশ করে না।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
অনেক মানুষ আছে যারা সুন্দর পোশাক পরিধান করে অনেক মন্দ কাজ করে, কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, একজন খুব দামী পোশাক পরিহিত ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রদের জিনিস চুরি করছে। তাকে দেখে বোঝার উপায় না যে, সে একজন চোর।
সুন্দর পোশাক পরিধান করার পাশাপাশি নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, চরিত্র যদি সুন্দর না হয় তাহলে পোশাক যত সুন্দর হোক এবং এই পোশাক কখনও আপনার জন্য স্থায়ী সম্মান দিবে না, হয়ত সুন্দর পোশাকের কারণে সামরিক সময়ই জন্য মানুষ সম্মান দিবে কিন্তু যখন আপনার আসল রূপ বেড়িয়ে আসবে তখন সবাই আপনাকে ঘৃণা করবে।
এই জন্য আমাদের সকলকে সুন্দর পোশাক প্রধানের পাশাপাশি চরিত্র সুন্দর করতে হবে, আমাদের চরিত্র যদি সুন্দর হয় তাহলে সকল মানুষ আমাদের স্থায়ী ভাবে সম্মান করতে থাকবে। আর আমাদের মৃত্যুর পরেও আমাদেরকে এই দুনিয়ার মানুষ অনেক দিন মনে রাখবে।
এবং কোন মানুষের শুধু পোশাক দেখেই তাকে পরিপূর্ণ সম্মান করা উচিত নয় এবং পরিপূর্ণ বিশ্বাস করা উচিত হয়, তার সম্পর্কে পরিপূর্ণ ভাবে জেনে তাকে সম্মান করা এবং বিশ্বাস করা। বর্তমান সময়ে অনেক মানুষ সুন্দর এবং দামী পোশাক পরিধান করে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে।
এই জন্য আমাদের সব সময়ই সাবধানে থাকতে হবে, আমরা অন্য কারো ক্ষতি করব না এবং আমাদের যেন কেউ কোন ক্ষতি না করতে পারে সেই দিকে সঠিক ভাবে লক্ষ্য রাখতে হবে।
আমার বোঝানোর উদ্দেশ্য এটা নয় যে, ভাল এবং সুন্দর পোশাক পরিধান করা যাবে না এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই সুন্দর পোশাক পরিধান করতে হবে কিন্তু সুন্দর পোশাক পরিধান পাশাপাশি নিজের চরিত্র এবং ব্যবহারকে সুন্দর করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

