আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে ফুচকা রান্না করলাম

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে একটু অন্যরকম আয়োজন করা হয়েছিল, আজকে সকালে আমার বড় বোন তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমার বড় বোনের ছেলে আমাকে খুব ভালবাসে। সে আমাদের বাড়িতে আসলে অথবা আমি তাদের বাসায় গেলে সারাদিন আমার সাথেই থাকে।

তারা আমাদের বাড়িতে আসার পর আমি বাজারে যাই এবং বাজার থেকে ফুচকা ক্রয় করে নিয়ে আসি। আমরা সাধারণত বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টে অথবা ফার্স্ট ফুটের দোকানে ফুচকা খেয়ে থাকি। কিন্তু আজকে বাজার থেকে কাঁচা ফুচকা ক্রয় করে নিয়ে আসি, এবং সেগুলো বাড়িতে রান্না করা হয়।

আমি, আমার দুই ছেলে এবং আমার বড় বোনের ছেলে এবং আমাদের বাড়ির সবাই ফুচকা খুব ভালবাসে। আমরা অনেক সময় বাহিরে ঘুরতে গিয়ে ফুচকা খাই, বিশেষ করে বিভিন্ন পার্কে ফুচকা বেশি পাওয়া যায়।

আজকে ফুচকা রান্না করার পর আলু ভর্তা করা হয়, ডিম সিদ্ধ করা হয়, এবং তেতুল দিয়ে টক রান্না করা হয়। ফুচকার সাথে বুটের ভর্তা অথবা আলুর ভর্তা খেতে অনেক মজাদার হয়, সাথে ডিম এবং তেতুলের টক হলে মজাটা আরও বেশি হয়।

আজকে ফুচকা এর সাথে আলু ভর্তা, ডিম এবং তেতুলের টক খাওয়া হয়েছে, ফুচকা এর সাথে শসা হলে আরও মজা হয়, কিন্তু আজকে বাজার থেকে শসা আনতে ভুলে গেছি। বাজার থেকে বাড়িতে আসার পর শসার কথা মনে পড়েছে।

বাজারে যাওয়ার পর কয়েকটা দোকানে কাঁচা ফুচকা খুঁজলাম কিন্তু পেলাম না, বাজার এর পশ্চিম পাশে একটা দোকানে ফুচকা পাইলাম, পাঁচ প্যাকেট ফুচকা ক্রয় করলাম, প্রতি প্যাকেট ফুচকার দাম বাইশ টাকা, পাঁচ প্যাকেট ফুচকার দাম একশ দশ টাকা।

আজকে আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করলাম এগুলো আমার SAMSUNG Galaxy A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে। 

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments