বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষকে দুনিয়াতে পাঠিয়ে তাদের ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। একজন মানুষ ইচ্ছা করলে ভাল কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে।
প্রত্যেক মানুষের উচিত এই ইচ্ছা শক্তির সঠিক ব্যবহার করা, ইচ্ছা শক্তির সঠিক ব্যবহার হচ্ছে, খারাপ কাজ সমূহ পরিহার করা এবং ভাল কাজ সমূহ খুব আগ্রহের সাথে করতে থাকা। মানুষ যদি তার ইচ্ছা শক্তির সঠিক প্রয়োগ না করে, তাহলে দুনিয়া এবং আখেরাতে ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে।
মানুষেরা অনেক সময় এই ইচ্ছা শক্তির ভুল প্রয়োগ করে থাকে, যার কারণে দুনিয়াতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়, এবং আখেরাতেও অনেক বড় ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। এই জন্য সকল মানুষের উচিত সব সময়ই ইচ্ছা শক্তির ভুল ব্যবহার না করা।
এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা পড়লে আশা করি বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে।
আল্লামা রূমি তার মসনবী শরীফে এরকম একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে, এক ব্যাক্তি সব সময়ই নিজের ইচ্ছা শক্তির ভুল ব্যবহার করত, যার কারণে সে অনেক সময় বিভিন্ন বিপদে পতিত হত, তারপরেও সে কখনও নিজেকে সঠিক পথে নিয়ে আসে নাই।
একবার সে একটা আপেল এর বাগানে প্রবেশ করল এবং কাউকে কিছু না বলে আপেল খাওয়া শুরু করে দিল, আপেল বাগানের মালিক দৌড়ে আসলেন এবং তাকে বললেন, কি ব্যাপার তুমি কাউকে কিছু জিজ্ঞেস না করে আপেল খাওয়া শুরু করলে কেনো?
ঐ ব্যাক্তি উত্তর দিল, "আপেল আল্লাহর, আমিও আল্লাহর" আল্লাহর আপেল আল্লাহর বান্দা খাচ্ছে এতে তোমার বা আমার বলার কিছু নাই, এই বলে সে আবার আপেল খাওয়া শুরু করে দিল।
বাগানের মালিক কিছু না বলে সেখান থেকে চলে গেল, কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে আসল এবং ঐ ব্যাক্তির শরীরে লাঠি দ্বারা আঘাত করতে লাগল, আর বলতে লাগল "এই লাঠি আল্লাহর, আমিও আল্লাহর আর তোমার শরীরও আল্লাহর" সুতরাং আল্লাহর লাঠি, আল্লাহর বান্দার শরীরে আঘাত করছে, এতে তোমার বা আমার বলার কিছু নাই।
লোকটি আঘাত পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল, এবং আপেল খাওয়া ব্যতীত দৌড়ে পালানো শুরু করল, তখন সে বুঝতে পারল আসলে সে বড় ভুল করেছে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


Your content is very quality full