বৃদ্ধ মানুষদের সব সময়ই সম্মান করা উচিত

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের সমাজে অনেক বৃদ্ধ মানুষ বাস করে, আমাদের উচিত সব সময় বৃদ্ধ মানুষদের সম্মান করা। কারণ বৃদ্ধ মানুষদের বয়স বেশি হওয়ার কারণে তারা অনেক অভিজ্ঞ হয়ে থাকে।

Image source

বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা সামান্য পড়াশোনা করে নিজেদেরকে অনেক বড় মনে করে থাকে, যার ফলে নিজের থেকে বড় এবং এলাকার বৃদ্ধ মানুষদের তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে এবং তারা বলে যে, আমি এত বড় শিক্ষিত তোমরা তো মূর্খ।

মনে রাখতে হবে, আপনি যত বড় শিক্ষিত মানুষ হোন না কেনো, আপনার অভিজ্ঞতা গ্রামের একজন বৃদ্ধ মূর্খ মানুষের থেকেও কম, কারণ তারা দুনিয়াতে আগে এসেছেন, তাদের বয়স বেশি, তারা জীবনের সব কিছুই দেখে এসেছেন, যার কারণে তাদের অভিজ্ঞতা বেশি।

বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, "পুরাতন চাল ভাতে বৃদ্ধি পায়"। অর্থাত নতুন চাল এর থেকে পুরাতন চালে ভাত বেশি হয়। এই জন্য নতুন চাল এর থেকে পুরাতন চাল এর দাম একটু বেশি হয়।

এই বিষয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, এক গ্রামে এক মেয়ের বিবাহ ঠিক হয়েছে। মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলে পক্ষকে সর্ত দেওয়া হল যে, কোন বৃদ্ধ মানুষকে সাথে আনতে পারবে না। তখন ছেলে পক্ষের একজন বৃদ্ধ তাদেরকে বলল, আমাকে গোপনে নিয়ে চল, আমাকে সাথে না নিলে তোমরা বিপদে পড়ে যাবে।

Image source

ছেলের পক্ষের লোকজন সেই বৃদ্ধকে গোপনে সাথে নিয়ে গেল। মেয়ে পক্ষে থেকে বরযাত্রীদের খাবারের ব্যবস্থা করা হল, খাবার সামনে দিয়েই সবার দুই হাত কনুই সহ বেঁধে দেওয়া হল, এবং বলা হল যে, এভাবেই খেতে হবে। সবার হাত বাঁধা এখন খাবে কি ভাবে? সবাই মহা বিপদে পড়ে গেল।

এমতাবস্থায় ঐ বৃদ্ধার কথা মনে পড়ল, তখন বৃদ্ধার কাছে এই বিপদের সমাধান এর জন্য যাওয়া হল। বৃদ্ধ লোকটি বললেন কোন চিন্তা নাই, সবাই ঠিক মত খাবে, এই জন্য একজন আরেকজনের সামনে বসে যাও, এবং হাত সোজা রেখেই একজন আরেকজনকে খাইয়ে দাও, সমস্যার সমাধান হয়ে গেল।

মেয়ে পক্ষের লোকজন বৃদ্ধ লোকটির বুদ্ধি দেখে সবার হাত খুলে দিল এবং বলল আজকে আপনারা এই বৃদ্ধ লোকটির বুদ্ধি এবং অভিজ্ঞতার কারণে বেঁচে গেলে। এই জন্য তোমাদের বৃদ্ধ মানুষ সাথে আনতে নিষেধ করেছিলাম, এখন থেকে সবাই বৃদ্ধ মানুষের সম্মান করবে।

এই জন্য আমাদের উচিত বৃদ্ধ মানুষদের সম্মান করা, তাদের কথা অনুযায়ী চলা, তাদের সাথে সব সময়ই ভাল ব্যবহার করা।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments