বিকাশ প্রতারণা থেকে সাবধান _Beware of bkash fraud_

M
mahmud552

          বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের বাংলাদেশে মোবাইল ব্যাঙ্কিং এর খুব প্রচলন। অনেক ব্যাংক এই মোবাইল ব্যাঙ্কিং চালু করেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাক ব্যাংক এর বিকাশ । বিকাশ ব্যতীত আরো অনেক কোম্পানী আছে যারা এই সার্ভিস চালু করেছে। ডাক বিভাগের আছে নগদ, ডাচ বাংলা ব্যাংক চালু করেছে রকেট, এছাড়াও উপায়, মাই ক্যাশ, শিয়র ক্যাশ, এম ক্যাশ নামের অনেক গুলি মোবাইল ব্যাঙ্কিং আমাদের দেশে চালু রয়েছে।

এই সবগুলোর মাধ্যমে ঘরে বসে সহজেই টাকা লেনদেন করা যায়। এগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় বিকাশ। এই বিকাশের মাধ্যমে আবার বেশি প্রতারণার শিকার হয় মানুষ।

গতকাল আমার বাড়ি পাশে এই রকম একটা ঘটনা ঘটেছে। গতকাল আমি বাজার থেকে সন্ধ্যার পর বাড়িতে আসার সময় সাইম নামের আমার এক ভাতিজাকে ডাক দেই। দেখি ওদের বাড়ির মধ্যে অনেক মানুষ। কি হয়েছে জিজ্ঞেস করতেই ওরা আমাকে ঘটনাটা বলে, সেই ঘটনা আপনাদের সাথে এখন শেয়ার করব।

সাইম গতকাল সকালে নিজের বিকাশে তিন হাজার টাকা আনে। সন্ধ্যার পর একটা নম্বর থেকে সাইম এর কাছে কল আসে, সাইমকে বলা হয় আপনার মোবাইলে দুইবার টাকা পাঠানো হয়েছে। সাইম চেক করে বলে, টাকা দুই বার আসে নাই একবারই আসছে। কিছুক্ষণ পর ঐ নম্বর থেকে আবার কল আসে, এবং বলা হয়, টাকা পাইছি কিন্তু আপনার বিকাশ একাউন্ট সাময়িক ভাবে ব্লক হয়ে গেছে।

সাইম তখন বলে, একাউন্ট ঠিক করতে হলে কি করতে হবে? ঐ প্রতারক বলে আপনার নম্বরে একটা এসএমএস যাবে, তার মধ্যে একটা ওটিপি কোড থাকবে ঐ কোডটা আমাকে দিতে হবে। কিছুক্ষণ পর একটা এসএমএস আসে, সাইম কোডটা ঐ ব্যক্তিকে বলে । এবার প্রতারক বলে এখন আপনার একাউন্ট থেকে কিছু লেনদেন করতে হবে। আরো বলে এটা ফ্রি সার্ভিস কাউকে বলা যাবে না, বললে আপনার একাউন্ট ঠিক হবে না।

ঐ প্রতারকের কথা অনুযায়ী সাইম নিজের মোবাইলে বিকাশ এজেন্ট থেকে ২৫ হাজার টাকা আনে। এরপর প্রতারক আরো একটা নম্বর দেয়, সেই নম্বরেও ২৫ হাজার টাকা দিতে বলে, সাইম সেটাও দিয়ে দেয়। প্রতারক আবার একটা নম্বর দেয় ২৫ হাজার টাকা দেওয়ার জন্য, সাইম আবার ২৫ হাজার টাকা পাঠায়।

ঐ প্রতারক বলে এই টাকা আপনার একাউন্ট এ ফেরত যাবে, আপনি কোন চিন্তা করেন না। বিকাশ এজেন্ট বারবার সাইমকে জিজ্ঞেস করে, টাকা কোথায় পাঠাচ্ছেন? কোন প্রতারণার শিকার হচ্ছেন না তো? সাইম বলে টাকা পাঠান, টাকা আমার কাছে আছে।

মোট ৭৫ হাজার টাকা পাঠানোর পর আরো টাকা পাঠাতে বললে এজেন্ট দোকানদার বলে, আগে টাকা দেন । এবার সাইম নিজের বিকাশ একাউন্ট এ আর প্রবেশ করতে পারে না। আবার যেই নম্বর থেকে কল করছে ঐ নম্বর বন্ধ। যেই দুইটা বিকাশ নম্বরে টাকা পাঠাইছে, ঐ দুই বিকাশ নম্বরও বন্ধ। 

এবার সাইম বুজতে পারে যে, সে প্রতারণার শিকার হয়েছে। সে দোকানদারকে বাড়ি নিয়ে আসে টাকা দেওয়ার জন্য।

পরবর্তিতে কোন সিদ্ধান্ত হয় নাই, আজকে বিচার হবে, এবং সিদ্ধান্ত হবে।

আমরা সবাই সচেতন থাকবো, যাতে এই ধরনের প্রতারণার শিকার আমরা না হই।

 

         Bismillahir Rahmanir Rahim

Mobile banking is very popular in our country. Many banks have introduced this mobile banking. At the top of this is the bkash of BRAC Bank. Apart from bKash, there are many other companies that have launched this service. The postal department has cash, Dutch Bangla Bank has launched Rocket, also Way, My Cash, Shear Cash, M Cash and many more mobile banking are running in our country.

With all these, money can be easily transacted at home. The most used of these is bkash. Through this bkash, people are more likely to be deceived.

An incident like this happened near my house yesterday. Yesterday I called one of my nephews named Sim when I came home from the market in the evening. I see a lot of people in their house. They tell me the incident just to ask what happened, I will share that incident with you now.

Saim brought three thousand rupees for his development yesterday morning. After the evening a call comes to Sim from a number, Sim is told that money has been sent to your mobile twice. Saim checks and says, the money didn't come twice but only once. After a while the call comes again from that number, and it is said, I have received the money but your bKash account has been temporarily blocked.

Saim then says, what to do to fix the account? An SMS will be sent to your number saying that the cheater will have an OTP code in it. I have to give that code. After a while an SMS arrives, telling the person the SIM code. Now you have to make some transactions from your account saying cheat. In addition, it can not be called a free service to anyone, saying your account will not be right.

According to the cheater, Saim brought Rs 25,000 from the bKash agent on his mobile. Then the fraudster gives another number, also asks to pay 25 thousand rupees in that number, Saim also gives that. The fraudster gives a number again to pay 25 thousand rupees, Saim sends another 25 thousand rupees.

The fraudster says this money will be returned to your account, you don't have to worry. The development agent repeatedly asks Saim, where are you sending the money? Aren't you being cheated? Send money to Saim, I have the money.

After sending a total of 75 thousand rupees, when asked to send more money, the agent told the shopkeeper to pay first. Now Saim can no longer access his own bkash account. Again the number from which the number is calling is closed. Those two bKash numbers that sent money, those two bKash numbers are also closed.

Now Saim can understand that he has been cheated. He brings the shopkeeper home to pay.

No decision was made later, today will be the trial, and the decision will be.

We must all be vigilant so that we do not fall prey to such deceptions.

Comments