ধোঁকাবাজ থেকে সাবধান থাকতে হবে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ধোঁকাবাজী করে থাকে, এখন একজন মানুষ অন্য একজন মানুষকে ধোঁকা দিতে পারলেই নিজেকে অনেক চালাক মনে করে। মনে রাখতে হবে, যে ধোঁকাবাজী করছে, সে নিজের উপর থেকে অন্য মানুষের আস্থা এবং বিশ্বাস তুলে নিচ্ছে, অর্থাৎ তার উপর মানুষের যে বিশ্বাস ছিল সেটা তার ধোঁকাবাজীর কারণে উঠে যাবে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

 

রসুলুল্লাহ (সাঃ) ধোঁকাবাজের সম্পর্কে বলেন, ধোঁকাবাজ আমার উম্মতের মধ্যে গণ্য নয়, অর্থাৎ যে ধোঁকাবাজী করবে সে আমার উম্মত নয়। রসুলুল্লাহ (সাঃ) যখন এই হাদিস বলেন তখন তিনি একটা বাজারে ছিলেন, সেই বাজারে এক গম বিক্রেতা কিছু গম বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন, যে গমগুলোর উপরে ছিল ভাল গম এবং ভিতরে ছিল মন্দ গম। রসুলুল্লাহ (সাঃ) গম এর ভিতর হাত দিয়ে দেখেন যে, ভিতরের গমগুলো ভাল না, তখন এই হাদিস বলেন।

ধোঁকাবাজী নিয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, দুইজন ব্যাক্তি অনেকগুলো টাকা নিয়ে এক বৃদ্ধা মহিলার কাছে আসল, তাদের উদ্দেশ্য হল বৃদ্ধা মহিলাকে বিপদে ফেলবে, সেই জন্য টাকাগুলো বৃদ্ধা মহিলার কাছে রাখল এবং বলল আমরা দুইজন এসে এই টাকা নিয়ে যাব, কেউ যদি একা আসে তাহলে আপনি তাকে টাকা দিবেন না। মহিলা সম্মতি জানিয়ে টাকাগুলো রেখে দিল।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

 

কিছুদিন পর তাদের দুইজনের একজন এসে মহিলাকে বলল যে, অপর ব্যাক্তি মারা গেছে তুমি সব টাকা আমাকে দিয়ে দাও, মহিলা অনেক চেষ্টা করল টাকা না দেওয়ার জন্য, কিন্তু শেষমেষ অপারগ হয়ে টাকাগুলো দিয়ে দিল।

তার কিছুদিন পর দ্বিতীয় ব্যাক্তি এসে বলল আমার টাকা দেন, বৃদ্ধা মহিলা সব কথা তাকে বলল যে, প্রথম ব্যাক্তি এসে বলল যে আপনি মারা গেছেন, এই বলে সব টাকা নিয়ে চলে গেছে। দ্বিতীয় ব্যাক্তি বলল, আমি টাকা চাই, আমাকে টাকা দাও। মহিলা বলল তাহলে বিচারকের কাছে চলুন।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

 

দুইজন মিলে বিচারকের কাছে গেল, বিচারক দুইজনের কথা শুনে চিন্তায় পড়ে গেল, হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসল, সে দ্বিতীয় ব্যাক্তিকে বলল যে, তোমরা দুইজন একসাথে টাকা নিতে আসার কথা ছিল, এখন তোমার সাথের আরেকজনকে নিয়ে আসো এবং দুইজন একসাথে টাকা নিয়ে যাও। এখন দ্বিতীয় ব্যাক্তি আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকে এবং পালিয়ে যায়।

এই জন্য আমাদের সব সময়ই সচেতন থাকতে হবে, যেন আমরা কাউকে ধোঁকা না দেই এবং আমরা যেন কারো থেকে ধোঁকাবাজীর শিকার না হয়।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

 

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

jony365
ধোঁকাবাজ নিজের এবং সমাজের শএু। এদের কাছে না যাওয়াটাই ভাল।