বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
যে জিনিসকে যে ভাবে ব্যবহার করা হয় ঐ জিনিসকে সেই ভাবেই পরীক্ষা করা প্রয়োজন, আমরা ব্যবহার এর উল্টা ভাবে কোন জিনিস এর পরীক্ষা করি তা হলে কখনও সেই জিনিসের ভাল ফলাফল বোঝা যাবে না। যেমন আমরা যদি কোন জুতা ক্রয় করি এবং সেটাকে মাথায় দিয়ে পরীক্ষা করি তাহলে জুতার গুণগত মান কখনও বোঝা যাবে, জুতা পরীক্ষা করতে হলে পায়ে দিতে হবে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে, গল্পটা পড়লে বিষয়টা খুব ভাল ভাবে বোঝা যাবে, এক রাজা এক কামারকে একটা লোহার পোশাক তৈরী করতে বললেন, যে পোশাকটা রাজা যুদ্ধে ব্যবহার করবেন। কামার খুব সুন্দর করে একটা লোহার পোশাক তৈরী করে আনলেন। রাজা পোশাকটা নিয়ে মাটিতে রেখে তলোয়ার দ্বারা পোশাকে আঘাত করলেন, সাথে সাথে পোশাকটা দুই ভাগ হয়ে গেল। তখন রাজা কামারকে বললেন, তুমি ভাল করে পোশাক বানাও নাই, যাও আরও মজবুত করে পোশাক বানিয়ে নিয়ে আসো।
কামার রাজার কাছ থেকে চলে আসলেন এবং আরেকটা পোশাক বানালেন, এবার কামারের ছেলে পোশাকটা পরিধান করে রাজার দরবারে গেলেন এবং রাজাকে বললেন এবার পোশাক পরীক্ষা করুন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এই পোশাক পরিধান করেছ কেনো? ছেলেটা উত্তর দিল, যে জিনিস যে ভাবে ব্যবহার করা হয় সেই জিনিসকে সেই ভাবেই পরীক্ষা করতে হয়। রাজা এই কথা শুনে খুব খুশি হল এবং ছেলেটাকে অনেক পুরস্কার দিল।
এই জন্য আমাদেরও উচিত সঠিক নিয়মে জিনিস পরীক্ষা করে ক্রয় করা। যে জিনিস যে ভাবে ব্যবহার করা হয় সেই জিনিস সেই ভাবেই পরীক্ষা করা প্রয়োজন।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

