বিসমিল্লাহির রহমানির রহিম
বাংলাতে একটা প্রবাদ আছে "রেগে গেলেন তো হেরে গেলেন" । রাগ একটা অতি মারাত্মক খারাপ অভ্যাস। রাগ কখনও ভাল কিছু করতে পারে না, রাগ সবসময়ই মানুষের জন্য ক্ষতি করে থাকে । রাগের সময় কারো মাথাই ঠিক থাকে না । জ্ঞানী মানুষ কখনও হুট করে রেগে যায় না । রাগ হচ্ছে এক ধরনের শক্তিশালী নেতিবাচক আবেগ, যা কমানো অতি জরুরী ।
রাগের কারণেই কেউ কেউ যুদ্ধ ঘোষণা করেছেন । রাগের কারণেই মানুষের সাথে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এমনকি হত্যা পর্যন্ত হয়ে যায় । এই রাগ থাকা অবস্থায় কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না ।
হাদীস শরীফের মধ্যে রাগ না করার প্রতি আহ্বান করা হয়েছে, একবার আবু হুরাইরা রাঃ রসুলুল্লাহ সাঃ এর কাছে বললেন, আমাকে কিছু উপদেশ দেন । রসুলুল্লাহ সাঃ বললেন তোমার রাগ নিয়ন্ত্রণ করো । আবু হুরাইরা রাঃ আবার বললেন, আমাকে কিছু উপদেশ দেন । রসুলুল্লাহ সাঃ আবার বললেন তোমার রাগ নিয়ন্ত্রণ করো । এভাবে কয়েকবার আবু হুরাইরা রাঃ উপদেশ চাইলেন, রসুলুল্লাহ সাঃ একই উত্তর দিলেন ।
অনেকে দেখবেন রেগে গেলে বিভিন্ন কর্মকান্ড করে থাকে । কেউ রেগে গেলে হাতের কাছে যা থাকে তাই ভাঙ্গা শুরু করে দেয় । কেউ রেগে গেলে গালাগাল শুরু করে দেয় । কেউ রেগে গেলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় । রাগ হচ্ছে মানুষের আশাভঙ্গ, নিষ্ভলতা, ব্যর্থতার প্রতিক্রিয়া । মানুষ যখন অতিমাত্রায় অসন্তোষ থাকে, তখনই রেগে যায় । এই রাগের কারণে মুখভঙ্গী বিকৃত হয়ে যায়, যার কারণে অন্যের কাছে তা ভীতির সঞ্চার করে ।
রাগের অনেক ক্ষতিকর দিক রয়েছে । অতিরিক্ত রাগের কারণে বাড়তে পারে রক্তচাপ ও হৃৎস্পন্দন । অতিরিক্ত রাগের কারণে হার্টঅ্যাটাক বা মস্তিষ্কের রক্তক্ষরনের মতো ঘটনাও ঘটতে পারে । একজন মানুষ যখন রেগে থাকে তখন তার শরীরে স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায় । অতিরিক্ত রাগের কারণে রক্তের সুগারের তারতম্য শুরু হয় । যারা অতিরিক্ত রেগে যান তাদের শুভ বুদ্ধির চর্চাও কমে যায় ।
রাগ করার আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে । যার কারণে ডাক্তাররা রাগকে নিয়ন্ত্রণ করতে বলে থাকেন । রাগ নিয়ন্ত্রণ করার অনেক পদ্ধতি রয়েছে ।
আগামী পোস্টে রাগ নিয়ন্ত্রণ করার বিষয় গুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ আমার আজকের লেখাটা পড়ার জন্য।
Bismillahir Rahmanir Rahim
There is a proverb in Bengali "If you get angry, you lose". Anger is a very bad habit. Anger can never do good, anger always does harm to people. No one's head stays right when angry. Wise people never get angry in a hurry. Anger is a type of strong negative emotion, which is very important to reduce.
Some have declared war out of anger. Anger leads to quarrels with people, monogamy, and even murder. It is not right to make any decision while having this anger.
In the Hadith Sharif, it has been called not to be angry. Once Abu Hurairah said to the Prophet (peace be upon him), "Give me some advice." The Prophet (peace and blessings of Allaah be upon him) said: Control your anger. Abu Hurairah said, "Give me some advice." The Prophet (peace and blessings of Allaah be upon him) said again, 'Control your anger.' Thus Abu Hurairah asked for advice several times and Rasulullah gave the same answer.
You will see many people do different activities when they are angry. When someone gets angry, whatever is at hand starts breaking. When someone gets angry, they start abusing. When someone gets angry, they start shouting. Anger is a reaction to human frustration, emptiness, failure. People get angry only when they are extremely dissatisfied. This anger distorts the expression, causing it to frighten others.
There are many harmful aspects to anger. Excessive anger can increase blood pressure and heart rate. Excessive anger can also lead to heart attack or brain hemorrhage. When a person is angry, the secretion of stress hormones in his body increases. Excessive anger causes the blood sugar to start to fluctuate. The practice of good intellect also decreases in those who get extra angry.
There are many more harmful aspects to being angry. Which is why doctors say to control anger. There are many ways to control anger.
In the next post I will discuss the issues of controlling anger InshaAllah.
Thanks everyone for reading my post today.

