বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
যে ব্যাক্তি চুপ থাকে সে অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পায়। রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে চুপ থাকলো সে মুক্তি পেল। মানুষ যত বেশি কথা বলবে তত বেশি তার ভুল হবে। কথা যত কম বলবে ভুল তত কম হবে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আমাদের সব সময়ই ভেবে চিন্তে কথা বলা প্রয়োজন, প্রয়োজন ব্যতীত কোন কথা না বলা বা এমন কোন কথা না বলা যে কথার দ্বারা দুনিয়াতে কোন উপকার নাই এবং আখেরাতেও কোন উপকার নাই।
কিছু কিছু সময় থাকে যখন চুপ থাকাই মুক্তির কারণ হয়ে যায়, সেই সব জায়গাতে কথা বললে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। সেই বিপদের কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখেই এই কথাগুলো আমার মাথায় আসলো তাই আপনাদের সাথে শেয়ার করছি।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
ভিডিওতে দেখলাম একটা বাঘ ঘুমিয়ে আছে, ঘুমন্ত বাঘের পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে। একটু যাওয়ার পর ঘুমন্ত বাঘ যখন একটু নড়েচড়ে উঠলো তখন কুকুরটা ঘেউ ঘেউ করা শুরু করে দিল। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বাঘের ঘুম ভেঙে গেল, এবং সাথে সাথে কুকুরকে ধরে ফেলল এবং তাকে মেরে খেয়ে ফেলল।
বাঘ এবং কুকুরের এই ছোট্ট ভিডিও দেখে আমি বুঝতে পারলাম, এখানে কুকুর যদি কোন শব্দ না করে চুপচাপ চলে যেত তাহলে তার কিছুই হত না। কিন্তু সে যখনই শব্দ করা শুরু করেছে তখনই বাঘের ঘুম ভেঙে গেছে এবং কুকুরের প্রাণটা হারিছে। এই রকম আরও অনেক ঘটনা আছে যেগুলো দ্বারা বোঝা যায় যে, কিছু কিছু জায়গাতে চুপ থাকাই উত্তম।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আমরা অনেক সময় নিজেকে বড় জ্ঞানী বোঝানোর জন্য বেশি কথা বলে থাকি, মনে রাখতে হবে জ্ঞানী মানুষ কথা কম বলে থাকে।
আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, "খালি পাতিল বাজে বেশি"। অর্থাৎ যে পাতিলে কিছুই নাই সেই পাঠালে একটু আঘাত করলেই শব্দ হয়, আর যে পাতিল ভরপুর হয়ে আছে সেটাতে আঘাত করলে কোন শব্দ হয় না।
ঠিক একই ভাবে যার ভিতরে জ্ঞান নাই তার মুখ দিয়ে বেশি কথা বাহির হয়। আর যার ভিতরে জ্ঞান আছে সে সব সময়ই চুপ থাকার চেষ্টা করে। প্রয়োজন ব্যতীত কথা বলে না।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।


সঠিক বলেছেন ভাই,
আপনার দেখাটি আসলে বাস্তবসম্মত এবং আপনার লেখা থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে।
ধন্যবাদ এরকম শিক্ষনীয় একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য।