বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রত্যেক প্রাণীর মৃত্যু নিশ্চিত, দুনিয়াতে যে জিনিসের প্রাণ আছে তার মৃত্যু অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তায়ালা কুরআন শরীফ উল্লেখ করেন, "প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই"। আল্লাহ তায়ালা অন্য আরেক জায়গায় বলেন, যখন মৃত্যুর সময় হবে তখন এক মিনিট আগেও করি হবে না এবং এক মিনিট পরেও করা হবে না।
অর্থাৎ প্রত্যেক প্রাণীর যখন মৃত্যুর সময় হবে ঠিক সেই মুহূর্তেই তার মৃত্যু হবে, সেই সময়ের একটু আগেও হবে না, এবং একটু পরেও হবে না।
সুলাইমান (আঃ) এর জামানায় এক লোক সুলাইমান (আঃ) কে বললেন, আমাকে অনেক দূর এক পাহাড়ের গুহার মধ্যে পাঠিয়ে দিন, যাতে আজরাইল (আঃ) আমাকে ধরতে না পারে। হযরত সুলাইমান (আঃ) যেহেতু বাতাসেরও বাদশাহ ছিলেন, সেহেতু বাতাসকে হুকুম করলেন যে, এই ব্যাক্তিকে অমুক পাহাড়ের কাছে রেখে আসো, বাতাস তাই করলো।
ঐ লোকটা যখন পাহাড়ের গুহায় প্রবেশ করল তখন সাথে সাথে তার কাছে মালাকুল মাওত হযরত আজরাইল (আঃ) তার কাছে উপস্থিত হয়ে যান। এবং বলেন যে একটু আগে আমি তোমাকে সুলাইমান (আঃ) দেখে চিন্তা করছিলাম যে তোমার মৃত্যু তো এখানে কিন্তু তুমি আছো সুলাইমান (আঃ) এর কাছে। তোমার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, এখনই তোমার মৃত্যু হবে।
আজকে মৃত্যুর কথাগুলো এই জন্য লিখছি, গতকাল আমাদের মাদ্রাসার পাশে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন, এবং তার মৃত্যুটা ঠিক এই ঘটনার মত হঠাৎ করেই হয়েছে। তার নাম হাফেজ ইমদাদুল হক্ব, তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।
গতকাল আসর নামাজ শেষ করে বাড়িতে আসেন এবং মাগরিবের নামাজের একটু আগে মসজিদের দিকে রওয়ানা হন, মাগরিবের নামাজের সময় হলে আযান দেওয়া শুরু করেন। তিনি যখন হায়্যাআলাল ফালাহ বলার পর আল্লাহু আকবার বলবেন তখনই তার মৃত্যু হয়ে যায়।
আজকে সকাল দশটা ত্রিশ মিনিটে বালিয়াডাঙ্গা কবরস্থানে তাকে দাফন রা হয়, তিনি প্রায় ত্রিশ বছর মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। তার জানাজা নামাজে অসংখ্য মানুষ উপস্থিত হন।
এই ঘটনা দ্বারা আমরা আমরা বুঝতে পারি যে, মৃত্যু আমাদের কত নিকটে। এই জন্য আমাদের সকলকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং পরবর্তী আখেরাতের জীবনের জন্য সামানা তৈরী করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

