বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রিয় বন্ধুগন আপনাদের মাঝে আরও একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ফটোগ্রাফি পোস্টে আমি আপনাদের সাথে একটা ফুলের ছবি শেয়ার করব, ফুলের রং সাদা, আমাদের আঞ্চলিক ভাষায় এই ফুলের নাম সাদা জেসমিন বলা হয়ে থাকে।
কিন্তু এই ফুলের আসল নাম হচ্ছে এরাবিয়ান জেসমিন বা সাম্বাক জেসমিন। ছবির নাম জানার জন্য সেই আগের পদ্ধতিতেই গুগলে সার্চ করে ফুলের আসল নাম জানতে পেরেছি।
শীতের সময় এই ফুল বেশি দেখতে পাওয়া যায়, অনেকে এই ফুল চাষ করে থাকে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে এই এরাবিয়ান জেসমিন ফুল বেশি দেখতে পাওয়া যায়। এই ফুলের গাছ খুব একটা বড় হয় না। অনেকে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুলের গাছ লাগিয়ে থাকে।
এরাবিয়ান জেসমিন বা সাম্বাক জেসমিন ফুলের রং সাদা হওয়ার কারণে অনেকের কাছেই এই ফুল অনেক প্রিয়। সাদা কালার অনেকে পছন্দ করে, অনেকে অন্য কালার পছন্দ করলেও সাদা কালারকে কিন্তু একেবারে অপছন্দ করে না।
সাদা কালারকে সবাই ভাল মনে করে থাকে, এই জন্য কোন ভাল মানুষকে বলা হয়, তোমার মনটা খুব সাদা, বা তুমি খুব সাদা মানুষ। মৃত্যুর পর মানুষকে সাদা পোশাক পরিধান করানো হয়।
আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে "সাদা কাপড়ের দাগ বেশি", অর্থাৎ সাদা কাপড়ে অল্প দাগ লাগলেও সেটা স্পষ্ট দেখা যায়, কিন্তু অন্য কালারের কাপড়ে অনেক দাগ লাগলেও সেটা দেখা যায় না। এই জন্য সবাই চেষ্টা করে সাদা কাপড়ে যেন দাগ না লাগে।
এই ফুলের রং সাদা হওয়ার কারণে আমার কাছে খুব প্রিয়, সাদা রং আমার কাছে খুব প্রিয়, এই জন্য আমি সবসময়ই সাদা পোশাক পরিধান করি।
আজকে আমি আপনাদের সাথে যে ফটোগ্রাফি শেয়ার করলাম, এই ফটোগ্রাফি গুলো অনেক আগে আমার বড় ভাই এর ফুলের বাগান থেকে করা হয়েছে, ফটোগ্রাফির ছবিগুলো আমি আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তুলেছি।
ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য, এবং আমার আজকের পোস্ট পড়ার জন্য।


`
Your post has been Curated by @Yowl. Keep Posting Quality Content
Thanks for posting on Serey
Consider your Witness vote for @Yowl
`