আমার ছেলেকে প্রথমবার স্কুলে নিয়ে যাওয়া

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রত্যেক মানুষের জীবনে যা কিছু প্রথম সংগঠিত হয় সব কিছুই মনে রাখার মত হয়, জীবনের সেই প্রথম ঘটনা যদি খুশির হয় তাহলে সেটা কখনই ভোলা যায় না, সারা জীবন সেই সেই প্রথম ঘটে যাওয়া স্মৃতি মনের কোণে বাসা বেঁধে থাকে।

আমার জীবনের এরকম অনেক ঘটনা আছে, যা চাইলেও কখনও ভোলা সম্ভব না, সেই রকমই একটা মনে রাখার মত ঘটনা হচ্ছে আমার দুই ছেলেকে সাথে নিয়ে প্রথম স্কুলে যাওয়া।

আপনারা সবাই জানেন যে, আল্লাহ তায়ালা আমাকে দুইজন পুত্র সন্তান দান করেছে, বড় ছেলের বয়স তিন বছর দশ মাস এবং ছোট ছেলের বয়স এক বছর আট মাস, আমার বড় ছেলে এই বয়সেই স্কুলে যাওয়া শুরু করেছে।

কয়েকদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার আগে আমার বড় ছেলে আমার সাথে কথা ফোনে কথা বলে, এবং স্কুলে যাওয়া কথা বলে, আরও বলে, আমি যেন তার জন্য স্কুল ব্যাগ ক্রয় করে নিয়ে যাই। স্কুল ব্যাগ এবং খাতা-কলম পেয়ে আমার ছেলে খুব খুশি হয়।

বাড়ি যাওয়ার সময় বড় ছেলের জন্য একটা স্কুল ব্যাগ এবং কিছু খাতা, কলম ক্রয় করে নিয়ে যাই, বাড়িতে যাওয়ার পর আমার বড় ছেলেকে সাথে নিয়ে স্কুলে যাই সাথে আমার ছোট ছেলেকেও নিয়ে যাই।

আমার ছেলে স্কুলে যাওয়ার কারণে অনেক খুশি, স্কুলের প্রথম ক্লাস হয় বাংলা, আমার ছেলে বাংলা বর্ণ ক, খ লেখা শিখেছে, এরপর দ্বিতীয় ক্লাস শুরু হয় অংক, আমার ছেলে অংকের 1, 2 এরকম ভাবে 10 পর্যন্ত লিখতে শিখেছে, এরপর শুরু হয় ইংরেজি ক্লাস, ইংরেজি বর্ণের A থেকে F পর্যন্ত লেখা শিখেছে।

আমার ছেলের এই বয়সে মোটামুটি ভালই শিখেছে, ছেলের লেখা দেখে স্কুল শিক্ষকগন অনেক খুশি হয়েছে, সব শিক্ষক বলতে শুরু করেছে এত অল্প বয়সে কোন বাচ্চা এত কিছু শিখতে পারে না।

আমার ছেলের স্কুলের শুরু থেকে শেষ পর্যন্ত সময় আমি সাথে ছিলাম, এবং আমার ছেলের পাশে বসা ছিলাম। বারোটার সময় স্কুল ছুটি হয়, তখন আমার ছেলেকে সাথে নিয়ে দোকানে যাই, দোকান থেকে আমার ছেলেকে কিছু খাবার জিনিস ক্রয় করে দেই, এরপর বাড়িতে যাই।

আমার ছেলেকে নিয়ে বড় একটা স্বপ্ন আছে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন আমার দুই ছেলেকে মানুষের মত মানুষ বানিয়ে দেন।

ধন্যবাদ আমার আজকের পোস্ট পড়ার জন্য

Comments

shariarr
welcome
Congratulations, your post has been curated by @shariarr
please Vote for @shariarr serey witness
kohinur203
মাশাল্লাহ খুবই ভালো লেগেছে আপনার ছেলে তো অনেক কিছুই শিখতে পেরেছে দেখেছি যাক ভালো ওদের দিকে খেয়াল রাখবেন আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এদেরকে সাহায্য করবেন আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।