বিসমিল্লাহির রহমানির রহিম
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছি ।
বন্ধুরা প্রতি সপ্তাহের মত আজকেও আরেকটা শুক্রবার কেটে গেল ।
শুক্রবার আসলেই মনের কোনায় বিভিন্ন স্মৃতি ভেসে আসে । সেই ছোট বেলা থেকে আজ পর্যন্ত শুক্রবারের অনেক স্মৃতি আছে ।
ছোট বেলায় যখন স্কুলে যাওয়া শুরু করি তখন থেকেই বৃহস্পতিবার আসলে মনের মধ্যে অন্যরকম একটা খুশি কাজ করত । কারণ বৃহস্পতিবার ছিল হাফ স্কুল আর বৃহস্পতিবার পার হলেই শুক্রবার, আর শুক্রবার হলেই তো ছুটি ।
পুরা এক সপ্তাহে বিভিন্ন প্লান করতাম শুক্রবার আসলে কি করা যায় ? ছোট বেলায় শুক্রবারের রুটিনের মধ্যে প্রথমেই যেটা থাকত সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা । বিশেষ করে এক স্কুলের সাথে অন্য স্কুলের ক্রিকেট বা ফুটবল খেলার টিম ।
আমার আব্বা যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলে লেখা পড়া করতাম । সেই স্কুল ছিল আমাদের পাশের গ্রাম বাঐখোলাতে ।
আমি যেহেতু স্কুলের শিক্ষকের ছেলে ছিলাম সেই জন্য সবাই খুব ভালবাসতো । তো এক শুক্রবারে আমাদের স্কুলের সাথে অন্য একটা স্কুলের ফুটবল খেলার আয়োজন করা হল ।
বিকাল তিনটার সময় খেলা শুরু হল, আমরা প্রথমে এক গোল খেয়ে ফেলি । এরপর কোন একটা কারণে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় । এক পর্যায়ে যখন হাতাহাতির দিকে যায় তখন মাঠের পাশে এক শিক্ষকের বাড়ি ছিল সে এসে আমাদের মীমাংসা করে দেয় । পরে আবার খেলা শুরু হয় আমরা দুই শূন্য গোলে হেরে যাই ।
এ রকম আরো অনেক স্মৃতি আছে শুক্রবারে । তখন শুক্রবারের রুটিনের মধ্যে আরো একটা কাজ ছিল সেটা হচ্ছে বিটিভিতে বিকাল তিনটার সময় সিনেমা দেখা । তখনকার সময়ে আমাদের পুরা গ্রামের মধ্যে একটা দুইটা টিভি ছিল যেটা ব্যাটারিতে চলত কারণ তখন আমাদের এলাকায় ইলেক্ট্রিসিটি ছিল না ।
আমরা ছোট ছিলাম তাই সিনেমা দেখার সময় আমাদেরকে মাটিতে বসতে হত বা ছোট টুলে বসতে হত ।
এরপরে যখন মাদ্রাসায় ভর্তি হলাম । তখনও বৃহস্পতিবার আসলে অনেক খুশি হতাম কারণ বৃহস্পতিবার বাড়ি আসতাম । শুক্রবার সাড়া দিন বাড়িতে থাকতাম, শুক্রবার শেষ হলেই আবার মন খারাপ হয়ে যেত কারণ শুক্রবার শেষ হলেই আবার বাবা মাকে ছেড়ে মাদ্রাসায় যেতে হত ।
ছাত্র জামানায় তো শুক্রবার আসলেই অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম ।
এরপর যখন কর্মজীবনে পা রাখি তখন শুক্রবার আসলে একটু বেশি ব্যস্ত হয়ে যেতাম কারণ আমার প্রথম চাকরি ছিল একটা মসজিদে ইমাম এবং মাদ্রাসার শিক্ষকতা ।
ইমাম যেহেতু ছিলাম সেই হিসেবে শুক্রবারে শুক্রবার যেহেতু জুমার নামাজ আছে , জুমার নামাজের আগে বয়ান করতে হবে সেই জন্য প্রস্তুতি নিতে হত । জুমার নামাজের পরে বিভিন্ন কাজ থাকত ।
শুক্রবার নিয়ে এরকম আরো অনেক স্মৃতি আছে যা জীবনের অনেক কিছুই মনে করে দেয় ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরা লেখাটা পড়ার জন্য ।
আল্লাহ্ তায়ালার আপনাদের সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি ।

