বিসমিল্লাহির রহমানির রহিম
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে আখেরাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু লিখবো ইনশাআল্লাহ ।
আমরা যারা মুসলমান আমাদের ঈমান এবং আকিদার একটি বিশেষ অংশ হচ্ছে আখেরাত প্রতি বিশ্বাস স্থাপন করা ।
আখেরাত হচ্ছে পরকালিন জীবন, অর্থাৎ মৃত্যুর পর যে আরেকটা জীবন শুরু হবে সেটাকে আখেরাত বলা হয় ।
ঈমানে মুফাস্সালের যে সাত বিষয় আছে তার মধ্যে সপ্তম নম্বর বিষয় হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
আমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে পারি তাহলেই ঈমানদার মুসলমান হতে পারবো ।
আর যদি একটুও সন্দেহ থাকে তাহলে আর ঈমানদার মুসলমান থাকবো না ।
আখেরাত তথা মৃত্যুর পর প্রথম ঘাঁটি হচ্ছে কবরের জীবন । কবরের জীবনের আরেক নাম হচ্ছে আলমে বারযাখ । কবরের জীবন থেকেই পরকালিন জীবন শুরু । মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মুনকার এবং নাকির নামের দুইজন ফেরেশ্তা আসবেন । মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন । তারপর তিনটা প্রশ্ন করবেন, তোমার রব কে ? তোমার দ্বীন কি ? ঐ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিলো বা তামার নবী কে ? যারা দ্বীনদার হবে, আমল ওয়ালা হবে তারা উত্তর দিতে পারবে । আর যারা বদকার হবে তারা উত্তর দিতে পারবে না । যারা উত্তর দিতে পারবে তাদের জন্য সুখ, শান্তি, আরাম আয়েসের ব্যবস্থা করা হবে । যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য আযাবের ব্যবস্থা করা হবে । কিয়ামত পর্যন্ত সবাই এই কবরের জিন্দেগিতেই থাকবে ।
এরপর কিয়ামত হয়ে যাবে, হাশরের ময়দান কায়েম হবে । মানুষের নেকী বদির হিসাব হবে । আমরা জানি হাশরের কঠিন ময়দানে মাথার উপর সূর্য চলে আসবে । এবং সূর্য তার সবকটি মুখ দিয়ে তাপ দিতে থাকবে । যে তাপের কারনে মাটি পুরে তামা হয়ে যাবে । যার উপর মানুষ টিকতে না পেরে একে একে সব নবীদের কাছে যাবে আল্লাহ্ তায়ালার কাছে সুপারিশ করার জন্য । শেষে আমাদের নবী হজরত মুহাম্মদ (সাঃ) সুপারিশ করবেন । বিচার কার্য শুরু হবে । মিজানুর পাল্লাতে সবার আমল মাপা হবে । যার নেকির পাল্লা ভারি হবে সে ডান হাতে আমলনামা পাবে । আর যার বদির পাল্লা ভারি হবে সে বাম হাতে আমলনামা পাবে । যার আমলনামা ডান হাতে হবে সে হবে জান্নাতী আর যার আমলনামা বাম হাতে হবে সে হবে জাহান্নামি । হাশরের ময়দানের আল্লাহ্ তায়ালার আরসের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না ।
সাত শ্রেণীর মানুষ ঐ আরসের ছায়ায় স্থান পাবে । এই সাত শ্রেণীর মানুষ সম্পর্কে অন্য একদিন লিখবো ইনশাআল্লাহ ।
এরপর আসবে পুলসিরাতের ত্রিশ হাজার বছরের পুল । যার আমল যতো ভাল হবে তার জন্য এই পুল পার হওয়া তার জন্য ততো সহজ হবে । আর যার আমল থাকবে না হে এই পুল পার হতে পারবে না ।
আমরা জানি যে এই পুল হবে চুলের চেয়েও চিকন হীরার চেয়েও ধার ।
এরপর স্থায়ী ভাবে জান্নাত । যে একবার জান্নাতে প্রবেশ করবে ওখান থেকে আর কোন দিন বের হবে না । আর জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে মুসলমানরা তাদের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে আর বাকিরা স্থায়ী ভাবে থেকে যাবে ।
কেউ কেউ বিনা হিসেবে জান্নাতে যাবে, আবার কেউ কেউ বিনা হিসেবে জাহান্নমে যাবে ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন । আমিন
আগামী পোস্টে জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে লিখবো ইনশাআল্লাহ ।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)