বিসমিল্লাহির রহমানির রহিম
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতের অনেক ভাল আছি ।
বন্ধুরা আমার আরো একটা পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম । আজকের পোস্টে আমার আজকের দিনের কাজ গুলি আপনাদের সাথে শেয়ার করব ।
আজকে ফজরের নামাজ আদায় করার পর আবার ঘুমিয়ে যাই । ঠিক নয়টা ত্রিশ মিনিটে ঘুম থেকে জাগ্রত হই । এর পর সকালে নাস্তা করি, আজকে সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম ।
এর পরেই কাজের জন্য বের হই । আজকে কয়েক জায়গায় যেতে হয়েছে ।
বাসা থেকে বের হয়েই আমাদের কোম্পানির আরেক ড্রাইভার নাসিরকে ফোন দেই গাড়ি নিয়ে আশার জন্য । নাসির গাড়ি নিয়ে আশে, আমি গাড়িতে উঠে প্রথমে গাজীপুরের বোর্ডবাজারে দিকে রওয়ানা হই ।
বোর্ডবাজারে যাইতে বাইপাইল আশুলিয়া রোডে যেতে হয় । এই রোডের অবস্থা ভয়াবহ, এই রাস্তার প্রায় অধিকাংশ জায়গা ভাংগা, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটু পানি জমে যায়, আর জ্যামের কথা তো বলাই যাবে না, আধা ঘণ্টার রাস্তা লাগে দুই ঘন্টার উপরে ।
মহাখালী থেকে টাংগাইল সহ উত্তর বংগের সব গাড়ি চলে এই রাস্তায় । এই রাস্তায় যারা যাওয়া আশা করে এরা প্রতিদিনই ভোগান্তিতে পরে । যা হোক সেটা ভিন্ন কথা ।
এর পরে বোর্ডবাজার যাই, ঐ খানে সরকার কেমিক্যাল নামের একটা কোম্পানি আছে, তাদের সাথে আমাদের কোম্পানির একটা মিল আছে, আমাদের কোম্পানি থেকে নেক টাকা পাবে । তাদের জন্য কিছু টাকা নিয়ে যাই ।
এরপর গাজীপুরের দক্ষিন খান যাই, সেখানেও আরেকটা কোম্পানি আছে নাম এ কে ট্রেড ইন্টারন্যাশনাল । সেখান থেকে দুই শত কেজির একটা কেমিক্যাল কিনি, নাম রিসাইজিং । সেটা নিয়ে উত্তরা যাই, উত্তরাতে এক পার্টিকে কেমিক্যালটা দিয়ে আসি । আজকের যেটুকু মাল বিক্রি করেছি পুরোটাই নগদ টাকায় ।
এরপর টাকা নিয়ে আমাদের হেট অফিস আছে উত্তরাতে, সেখানে যাই এবং আমাদের একাউন্ট্ এর দায়িত্বে আছে ইয়াসিন ভাই তার কাছে টাকাটা জমা দিয়ে সাভার যাই । সাভারে গিয়ে কিছু কেনা কেটা করি । কেনা কাটা শেষ করে বাসায় চলে আশি । বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় ।
বাসায় এসে বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির খেলাটা দেখি যদিও পুরা খেলাটা দেখতে পারি নাই । বাসায় যখন আশি তখন বাংলাদেশের ব্যাটিং শেষ হয়ে গেছে পি এন জি তথা পাপুয়া নিউগিনির ব্যাটিং শুরু হয়েছে ।
আজকে খুব ভাল লাগছে কারণ বাংলাদেশ ৮৪ রানে জিতে সুপার ইলেভেনে উঠেছে । ম্যাচের রিভিউ আর দিলাম না ।
সবাইকে ধন্যবাদ পুরা লেখাটা কষ্ট করে পত্রের জন্য ।
আল্লাহ্ তায়ালা আপনাদের সকলকে ভাল রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি ।

