বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মহাব্বত করে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে পাঠিয়েছেন ।
গত পোস্টে আল্লাহ্ তায়ালার তৌফিকে নফল এবাদাত সম্পর্কে সামান্য কিছু লিখেছিলাম । আজকে নফল নামাজ সম্পর্কে কিছু লিখবো ইনশাআল্লাহ ।
নফল এবাদাতের মধ্যে সর্বোত্তম হচ্ছে নফল নামাজ সমূহ আদায় করা । আর নফল নামাজের মধ্যে সর্বোত্তম হচ্ছে শেষ রাতের নামাজ । যেটাকে আমরা তাহাজ্জুদ নামাজ বলে থাকি । এক হাদিস শরীফের মধ্যে রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন "আল্লাহ্ তায়ালার নিকট ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে শেষ রাতের নামাজ"। অন্য এক হাদিস শরীফে বলেন "আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে শেষ রাতের নামাজ আল্লাহ্ তায়ালা ফরজ করে দিতেন"।
শেষ রাতের সময়টা হচ্ছে রহমত আর বরকতের সময় এই সময় আল্লাহ্ তায়ালা বান্দার নিকটবর্তী হয়ে থাকেন । এই সময় আল্লাহ্ তায়ালা বান্দার দোয়া কবুল করে থাকেন ।
আমরা অনেকে মনে করি শেষ রাতের নামাজ অনেক কঠিন একটু ভুল হলে শয়তান এসে ধরবে জ্বীন ভয় দেখাবে ! এগুলো কুসংস্কার শেষ রাতের নামাজটা নফল এর জন্য নির্ধারিত কোন নিয়ম নেই, আমরা স্বাভাবিক ভাবে যে নফল নামাজ আদায় করি এই নামাজও একই নিয়মে আদায় করবো । আর আমার নামাজ আমি আদায় করবো এখানে শয়তান বা জ্বীন এসে ভয় দেখানোর কিছু নাই ।
নফল নামাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে এশরাক নামাজ । এই নামাজের সময় হচ্ছে সূর্য উদিত হওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর থেকে নিয়ে দুই বা তিন ঘণ্টা পর পর্যন্ত চার রাকাত নামাজ আদায় করা । (মনে রাখা দরকার সব নফল নামাজ দুই রাকাত করে আদায় করতে হয়) কোন ব্যক্তি এশরাকের দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ্ তায়ালা তার আমল নামায় এক হজ্ এবং এক ওমরাহ হজ্বের সওয়াব দান করেন । আরো দুই রাকাত কেউ আদায় করে আল্লাহ্ তায়ালা তার সারাদিনের জিম্মাদারি নিয়ে নেন ।
আরেকটা নফল নামাজ হচ্ছে চাশতের নামাজ । এই নামাজের সময় হচ্ছে এশরাক নামাজ আদায় করার পর থেকে নিয়ে সূর্য ঠিক মাথার উপর আসার আগ পর্যন্ত । এই নামাজ দুই রাকাত থেকে শুরু করে বারো রাকাত পর্যন্ত আদায় করা যায় । হযরত আয়েশা (রাঃ) আট রাকাত আদায় করতেন ।
এক হাদিস শরীফের মধ্যে রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন "মানুষের শরীরে ৩৬০টা জোড়া আছে, তাদের উচিত এই প্রত্যেকটির বিনিময়ে একটি করে সাদকা করবে । সাহাবিরা (রাঃ) জিজ্ঞেস করলেন এরকম সামর্থ্য কার আছে ? মসজিদে কোথাও কারো থুথু থাকলে ডেকে দাও অথবা রাস্তা থেকে কষ্ট দায়ক জিনিস সরিয়ে দাও । যদি তাও না পাও তা হলে দুই রাকাত চাশতের নামাজ আদায় করো, তাহলে ৩৬০জোড়ার সাদকা আদায় হয়ে যাবে ।
আরেকটা নফল নামাজ হচ্ছে জাওয়ালের নামাজ । এই নামাজের সময় হচ্ছে, সূর্য পশ্চিম আকাশে একটু ঝুঁকে যাওয়ার পর থেকে নিয়ে যোহর নামাজের আগ পর্যন্ত । জাওয়ালের দুই রাকাত নামাজ আল্লাহ্ তায়ালার কাছে অনেক প্রিয় ।
আরেকটা নফল নামাজ হচ্ছে আওয়াবিন নামাজ । এই নামাজের সময় হচ্ছে মাগরিব নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের আগমুহুর্ত পর্যন্ত । কোন ব্যক্তি যদি আওয়াবিনের ছয় রাকাত নামাজ আদায় করে আল্লাহ্ তার জন্য জান্নাতে একটা মহল তৈরী করে দেন । এই নামাজ গুলির আরো অনেক ফজিলত রয়েছে ।
এগুলি ছাড়াও আরো নফল নামাজ আছে । যেমন, সালাতুত তাসবিহ, সালাতুশ শুকুর, সালাতুল হাজাত । আমরা সবাই এই নামাজ গুলি সম্পর্কে জানার চেষ্টা করবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে ফরজ, ওয়াজিব এবং সুন্নাতের পাশাপাশি বেশি নফল নামাজ আদায় করার তৌফিক দান করেন । আমিন


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)