গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলায়, জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

বাংলাদেশের জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি, এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত, এবং বাংলাদেশের সর্ব পশ্চিমে অবস্থিত, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন দিকে ইন্ডিয়ার বর্ডার। চাঁপাইনবাবগঞ্জ জেলাটি আম এর জন্য বিখ্যাত।

চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গতকালের অনুষ্ঠানের নাম দেওয়া হয় "জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ"। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি বাংলাদেশ একটি মুসলিম দেশ, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান। গতকালের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সকল ধর্মের মানুষের সাথে যেন সবাই ভাল ব্যবহার করে।

গতকালের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ বক্তব্য পেশ করেন, প্রত্যেক ধর্মেই মানুষের উপর নির্যাতন বন্ধের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কোন মানুষকে অন্যায় ভাবে আঘাত করার কোন সুযোগ নাই। শুধু মানুষ নয় বরং সকল প্রাণীর উপর দয়া করার কথা বলা হয়েছে।

যেমন রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি পৃথিবীর সৃষ্টির উপর দয়া করবে, আল্লাহ তায়ালা তার উপর দয়া করবেন। অন্য এক হাদিসে রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন, কোন একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। এমনকি তিনি আরও বলেন, কোন কারণে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সেই যুদ্ধে কোন বাচ্চা, কোন মহিলা এবং কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না।

গতকালের সমাবেশ এবং আমার আজকের এই পোস্টের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, ইসলাম ধর্ম কখনও অন্যায়, অবিচার, সন্ত্রাস, অন্য মানুষকে কষ্ট দেওয়া, অন্য ধর্মের মানুষকে আঘাত করা বরদাস্ত করে না।

গতকালের জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে আয়োজন করা হয়। উক্ত সমাবেশটি সকাল নয়টার সময় শুরু হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-01 (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এর সংরক্ষিত মহিলা আসনের 338 মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ এইস এম আব্দুর রাকিব। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খান।

অনুষ্ঠান শেষে সবার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। মজার বিষয় হচ্ছে অনুষ্ঠান শেষে প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে আমরা অনুষ্ঠান থেকে চলে আসি।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

riyadx2

আয়োজন টা অনেক সুন্দর হয়েছে 🥰

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png
asad18
কখনো অন্য ধর্মের প্রতি আঘাত বা ঘৃণা করার আগে সমর্থন করে না। ইসলাম ধর্ম সব সময় শান্তির বাণী প্রচার করে