শসা ফুলের সুন্দর ফটোগ্রাফি

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো ফটোগ্রাফি প্রেমিগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রিয় বন্ধুগন আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ফটোগ্রাফি শেয়ার করব। আজকের ফটোগ্রাফিতে আমি আপনাদের শসার ফুল শেয়ার করব। আশা করি ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক ভাল লাগবে।

আমরা সবাই শসা চিনে থাকি, শসা খাবারের স্বাদকে আরও অতুলনীয় করি তোলে, বিশেষ করে কোন বিরিয়ানির সাথে বা কোন গোস্তের তরকারির সাথে শসা থাকা অতীব জরুরী। খাবারের মাঝে মাঝে শসা খেলে খাবার খাওয়ার রুচি আরও বেড়ে যায়। কচি শসা লবন মাখিয়ে খেলে অনেক স্বাদ পাওয়া যায়।

শসা খাওয়ার অনেক উপকার রয়েছে, শসাতে পানি থাকার কারণে শরীরের দূষিত পদার্থ বের করে দেওয়ার জন্য দারুন কাজ করে, এবং শরীরে পানির চাহিদা মিটিয়ে থাকে এই শসা। নিয়মিত শসা খেলে কিডনির পাথর গলে যেতে সাহায্য করে। এছাড়াও শসার আরও অনেক উপকার রয়েছে।

শসার গাছ একটা লতানো গাছ, শসাকে আমরা সব্জি হিসেবে ব্যবহার করে থাকি। শসার উৎপত্তি দক্ষিন এশিয়া থেকে কিন্তু বিশ্বের প্রায় সকল দেশেই শসা পাওয়া যায়। কারণ বিশ্ব বাজারে শসা খুব ভাল ভাবে বিক্রি করা হয়। বাংলাদেশে শীতের সময় প্রায় অধিকাংশ বাড়িতে শসার চাষ করা হয়। শসার গাছ সুন্দর ভাবে চাষ করার জন্য মাচা তৈরী করা হয়, অনেকে মাটিতেই শসার গাছ চাষ করে থাকেন।

শসার গাছে শসা আসার আগে ফুল আসে, আজকে আমি আপনাদের সাথে শসার সেই ফুলগুলোই শেয়ার করেছি। এই ফুল থেকেই শসা তৈরী হয়। শসা কাঁচা খাওয়া যায় আবার কোন তরকারির সাথে রান্না করেও খাওয়া যায়। তবে কাঁচা খাওয়ার মধ্যেই বেশি স্বাদ পাওয়া যায়।

আজকে আমি আপনাদের সাথে শসার ফুলের যে ছবিগুলো শেয়ার করলাম এগুলো আমার SAMSUNG A52 5G মোবাইল দিয়ে তোলা হয়েছে। আমি নিজেই এই ছবিগুলো তুলেছি।

কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকাতে আমার বড় ভাই এর বাসা আছে, সেই বাসার সামনে ফাঁকা জায়গা আছে সেখানে বিভিন্ন ধরণের গাছ লাগানো হয়েছে, বিশেষ করে লাউ গাছ, শসা গাছ লাগানো হয়েছে। সেখান থেকে আমার আজকের ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের ফটোগ্রাফি দেখার জন্য এবং আমার আজকের এই পোস্ট পড়ার জন্য।

Comments

r2cornell

tania
এনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। বিশেষ করে শষা আমার খুব প্রিয় একটা খাদ্য