উত্তম উম্মত

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

 

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি আমাদেরকে মুসলমান বানানোর পরে শেষ যামানার নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত বানিয়েছেন ।

 

আজকে এই উম্মত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ।

 

আল্লাহ্ তায়ালা আমাদেরকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত বানিয়েছেন । যে উম্মতের দাম আল্লাহ্ তায়ালার কাছে অনেক বেশি ।

 

হযরত আদম (আঃ) থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত লক্ষাধিক নবীকে আল্লাহ্ তায়ালা এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের নবী ব্যতীত সব নবীর উম্মতকে আল্লাহ্ তায়ালা কওম (গোত্র) হিসেবে সাব্যস্ত করেছেন । যেমন কওমে মুসা, কওমে ইব্রাহিম, কওমে নূহ, কওমে ইসা, এরকম । কিন্তু আল্লাহ্ তায়ালা শেষ যামানার নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত তথা আমাদেরকে উত্তম উম্মত হিসেবে ঘোষণা করছেন । আল্লাহ্ তায়ালা সুরা আল-ইমরান এর ১১০ নম্বর আয়াতে বলেন "তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানবজাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাঁধা প্রদান করবে এবং আল্লাহ্ তায়ালার প্রতি ঈমান রাখবে" ।

 

আমাদের নবীর জান্নাতে প্রবেশের পূর্বে যে রকম কোন নবীর জান্নাতে প্রবেশের অনুমতি থাকবে না সে রকম এই উম্মতও জান্নাতে প্রবেশের পূর্বে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না ।

 

তো আল্লাহ্ তায়ালা এই উম্মতকে কেনো এতো দামী বানালেন? 

 

কারণ আল্লাহ্ তায়ালা এই উম্মতের উপর বহুত বড় এক জিম্মাদারি দান করেছেন । এই উম্মত নবীওয়ালা কাজ করবে । যে রকম আল্লাহ্ উল্লিখিত আয়াতে মধ্যে বলে দিয়েছেন যে এই উম্মত সর্বোত্তম কারণ এই উম্মত মানুষের উপকার করবে । করো ক্ষতি করবে না । আসল উপকার হচ্ছে মানুষকে জান্নাতের পথ দেখানো । নিজে জান্নাতে যাওয়ার জন্য আমল করবে এবং সারা দুনিয়ার সমস্ত মানুষ কি ভাবে জান্নাতে যেতে পারে সে হিসেবে মেহনত করবে চেষ্টা করবে ।বিশেষ করে নিজের পরিবারের উপর চেষ্টা করবে যেন সবাই জান্নাতী হতে পারে । আল্লাহ্ তায়ালা অন্য এক আয়াতে বলেছেন "তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও" ।

 

যে আয়াতে এই উম্মতকে উত্তম বলা হয়েছে ঐ আয়াতের মধ্যে আরো বলা হয়েছে যে এই উম্মত সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে । এখন মানুষকে সৎ কাজের আদেশ করতে গেলে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে গেলে আগে তো নিজেকে সৎ কাজ করতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে ।

 

এই উম্মত উত্তম হওয়ার আরো কিছু কারণ আছে ।

 

কিন্তু মূল কারণ এগুলিই ।

 

উম্মত কাকে বলে ?

 

নবী পথে পথ, নবীর মতে মত তার নাম উম্মত ।

 

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে নবী (সাঃ) এর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন । আমিন

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)