বিশেষ তিনটি সুন্নাত

M
mahmud552

     বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি আমাদেরকে সব ধরনের মসিবত থেকে হেফাজতে রেখেছেন ।

আজকে এমন তিনটি সুন্নাতের কথা লিখবো আমরা যদি সেই তিনটি সুন্নাতের উপর পুরোপুরি ভাবে আমল করতে পারি তাহলে বাকি সব সুন্নাতগুলোর উপর আমল করা আস্তে আস্তে সহজ হয়ে যাবে ।

সুন্নাত তিনটি হচ্ছে, ১) বেশি বেশি সালাম দেওয়া । অর্থাৎ সালামের প্রচার এবং প্রসার করা । সালাম অর্থ শান্তি । আমি কাউকে সালাম দিলাম অর্থ তাকে দোয়া করলাম । এক মুসলমান আরেক মুসলমানের উপর যে কয়েকটা হক্ব আছে তার মধ্যে সালাম দেওয়া অন্যতম । সালাম দেওয়ার দ্বারা পরস্পর মহাব্বত সৃষ্টি হয় । এমনকি নিজে শত্রুকেও যদি সালাম দেওয়া যায় তা হলে শত্রুও বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ । 

এক হাদিস শরীফের মধ্যে রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন "আগে আগে সালাম কারি অহংকার থেকে মুক্তি পায়"। সালাম দেওয়ার চেষ্টা করা, সালাম নেওয়ার চেষ্টা না করা । আমরা অনেকেই আছি মনে করি যে আমি তো বড় মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিবো ? রসুলুল্লাহ (সাঃ) নিজে আগে সালাম দিতেন । অনেকেই চেষ্টা করেও রসুলুল্লাহ (সাঃ) কে আগে সালাম দিতে পারেন নাই । কারন যে আগে সালাম দেয় তার সওয়াবটা বেশি হয় । যে সালাম দেয় আল্লাহ্ তায়ালা তাকে ৯০ নেকী দান করেন আর যে উত্তর নেয় তাকে দশ নেকী । এই আমরা সবাই বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করবো । নিজে পিতা-মাতেকে, ছেলে-মেয়েকে, ভাই-বোনদেরকে, মোট কথা সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করবো । সালাম দেওয়ার আরো অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে ।

২) প্রত্যেক তুলনামূলক ভাল কাজে ডানকে প্রাধান্য দেওয়া এবং প্রত্যেক তুলনামূলক নিম্ন মানের কাজে বামকে প্রাধান্য দেওয়া । যেমন মসজিদে প্রবেশ করা বাহিরের তুলনায় ভাল কাজ এই জন্য ডান পায়ে প্রবেশ করা, বের হওয়ার সময় মসজিদ থেকে যেহেতু বাহিরে তুলনামূলক নিম্ন মানের এই জন্য বাম পায়ে বের হওয়া । টয়লেটে প্রবেশ করা বাহিরের তুলনায় একটু নিম্ন মানে এই জন্য বাম পায়ে প্রবেশ করা বেড় হওয়ার সময় বাম পায়ে বেড় হওয়া ।  আমরা যে পোশাক পরি এটা ভাল কাজ এই জন্য ডান হাত আগে পড়া খোলার সময় বাম হাত আগে খোলা । প্যান্ট পড়ার সময় ডান পায়ে আগে পড়া খোলার সময় বাম পা আগে খোলা । এরকম প্রত্যেক কাজ চিন্তা করে যদি ভাল হয় ডানকে প্রাধান্য দিয়ে করা যদি নিম্ন মানের হয় বামকে প্রাধান্য দিয়ে করা ।

৩) সব সময় জিকিরের অবস্থাই থাকা । অর্থাৎ উপরের দিকে ওঠার সময় "আল্লাহু আকবার" বলা, নিচের দিকে নামার সময় "সুবহানাল্লাহ" বলা, এবং সমতল ভূমিতে চলার সময় "লা ইলাহা ইল্লাহ" বা অন্য কোন জিকির করা ।

আমরা যদি এই তিনটি সুন্নাতের উপর সঠিক ভাবে নিয়মিত আমল করতে পারি অবশিষ্ট সব সুন্নাতের উপর আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ।

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে এই তিনটি সুন্নাতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)

engrsayful

Salam

Right Hand

Jikir

 

All are important