আমাদের মাদ্রাসার বিশেষ অনুষ্ঠান

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে অনুষ্ঠানগুলোতে মাদ্রাসার কমিটির সবাই উপস্থিত থাকেন এবং যে অনুষ্ঠানগুলি করতে অনেক বেশি ভাল লাগে।

কিছুদিন আগে সেই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের মাদ্রাসার সকল শিক্ষকরা মিলে এই রকম একটা অনুষ্ঠান করার চিন্তা করা হচ্ছিল, কিন্তু সময় হচ্ছিল না। কিছুদিন আগে রবিউল আওয়াল উপলক্ষে সেই অনুষ্ঠান করা হয়।

সবাই মিলে সিদ্ধান্ত করা হয় যে, অনুষ্ঠানে বিরিয়ানির আয়োজন করা হবে, সেই জন্য বাজার থেকে একটা বকরি ক্রয় করা হয়, অনুষ্ঠানের দিন সকালে বকরি জবেহ করা হয়।

রান্না করার দায়িত্ব দেওয়া হয় আমার এবং আমার সাথের আরেক শিক্ষক হাবিবুর ভাই এর উপর। রান্না করার জন্য সবকিছু তৈরী করে আমরা এগারোটার দিকে রান্না শুরু করি।

প্রায় ৭০ জন মানুষের জন্য রান্না করা হয়। এই ৭০ জনের মধ্যে আমাদের মাদ্রাসার কমিটির ছিল ১৫ জন, আমরা শিক্ষক ছিলাম ৫ জন, আর মাদ্রাসার ছাত্র ছিল ৫০ জন।

অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ আমাদের মাদ্রাসার শিক্ষকরা বহন করেন। বিরিয়ানি রান্না করার জন্য বাহিরে চুলের ব্যবস্থা করা হয়, এগারোটার দিকে রান্না শুরু করে দুইটার দিকে রান্না শেষ করা হয়।

যোহর নামাজের আগে সবাই মাদ্রাসায় উপস্থিত হয়, যোহর নামাজ আদায় করার পর দোয়ার ব্যবস্থা করা হয়। দোয়া শেষ হলে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের রুমে সবাইকে বসানো হয় এবং খাবারের ব্যবস্থা করা হয়।

এরপর মাদ্রাসার কমিটি এবং অন্য সকল মেহমান এবং ছাত্রদের খাবার খাওয়ার জন্য বসানো হয়, কয়েকজন বড় ছাত্র এবং আমরা দুইজন শিক্ষক খাবার পরিবেশন করার জন্য থেকে যাই এবং খাবার পরিবেশন করি।

বকরির গোস্ত দিয়ে বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছিল, সবাই খুব আনন্দের সাথে বিরিয়ানি খেয়েছে, বিশেষ করে আমাদের মাদ্রাসার সভাপতি, তিনি বলেন আজকের বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছে।

খাবার খাওয়া শেষ হলে সবার সাথে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং মাদ্রাসার সার্বিক উন্নতির বিষয়ে পরামর্শ করা হয়।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

jony365
এনেক সুন্দর একটা পোস্ট। কওমি মাদ্রাসার অনুষ্ঠানে এনেক মজা হয় এবং পরিবেশ টা সাজানো গোছানো থাকে।