আরো একটা শুক্রবার

M
mahmud552

    বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান রব্বুল আলামিনের জন্য যিনি সব অবস্থার মালিক এবং সব অবস্থা পরিবর্তনেরও মালিক ।

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতে ভাল আছেন । আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতে ভাল আছি ।

আপনাদের সকলকে আমার আরো একটা পোস্টে স্বাগতম ।

আজকে শুক্রবার, এর আগে একটা পোস্টে শুক্রবার সম্পর্কে কিছু লিখেছিলাম আশা করি আমরা সবাই শুক্রবারের আমল যথাযথ ভাবে আদায় করছি ।

শুক্রবার দিনটার নাম শুনলেই কেমন যানি একটু খুশি খুশি লাগে । কারণ শুক্রবার যেমন আমল এবং আমলের ফজিলতের দিক থেকে অন্য সব দিনে থেকে উঁচুতে, তেমনি দুনিয়ার ব্যস্ততার মধ্যে একটু শান্তি পাওয়া যায় । কারণ প্রায় সব (কর্ম এবং শিক্ষা) প্রতিষ্ঠান এই দিনে বন্ধ থাকে । তাই আমাদের সকলের উচিত শুক্রবারে নিজের পরিবারকে একটু বেশি সময় দেওয়া ।

শুক্রবারকে আমরা ছুটির দিন বলে থাকি । শুক্রবার আসলেই ঢাকা শহরের বিভিন্ন বিনোদন মূলক স্থান গুলিতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় । ছুটির দিন থাকাই সবাই একটু বেড়াতে যায় । যেমন আমরা গত শুক্রবারে চিড়িয়াখানা থেকে ঘুরে আসলাম । যে বিষয়ে গত শুক্রবারে লিখেছিলাম ।

শুক্রবারে অনেক পরিবারে ভাল খাবারের আয়োজন করা হয় কারণ এই দিনে প্রায় সবাই বাসায় থাকে । শুক্রবার আসলেই আমার ছাত্র জীবনের কথা একটু বেশিই মনে পড়ে । আমরা যেহেতু মাদ্রাসায় থাকতাম তাই ছয় দিন পড়া লেখা ব্যতীত অন্য কোন কিছু করার সুযোগ পাইতাম না । (আমরা সবাই জানি মাদ্রাসা গুলোর নিয়ম কানুন একটু কঠিন । এখনও প্রায় সব মাদ্রাসায় সকল ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার করা নিষেধ । কোন কোন মাদ্রাসা তো এমনও আছে কারো কাছে মোবাইল পাওয়া গেলে তাকে সরাসরি মাদ্রাসা থেকে বেড় করে দেওয়া হয় । যা হোক এটি ভিন্য প্রসঙ্গ)  তো বৃহস্পতিবার দুপুরের পর থেকে একটু খুশি লাগতো কারণ কাল শুক্রবার ।

ছাত্র জীবনে শুক্রবারের কমন একটা কাজ ছিলো কাপড় পরিস্কার করা । সবাই মিলে এক সাথে নিজের কাপড় পরিস্কার করতাম । কষ্ট হলেও সেই রকম মজা হতো । এখন আর ঐ রকম মজা কোথাও পাই না ।

দুই সপ্তাহ বা তিন সপ্তাহ কোন কোন সময় তারও বেশি সময় পরে বাড়ি যাইতাম এই শুক্রবারেই ।

শুক্রবার নিয়ে অনেক সৃতি আছে যে গুলো বলে বা লিখে শেষ করা যাবে না ।

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে শুক্রবারের সময় গুলো কাজের লাগানোর তৌফিক দান করেন এবং নিজের পরিবারের সাথে একটু বশি সময় কাটানোর তৌফিক দান করুন । আমিন

কষ্ট করা পুরা লেখাটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ । 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)