বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহ তায়ালার বড় দয়া এবং মেহেরবানি যে তিনি আমাদেরকে বুঝ শক্তি দান করেছেন ।
সারা দুনিয়ার সমস্ত মানুষ সুখ চায়, শান্তি চায় । যে অবস্থায় থাকুক না কেনো ঐ অবস্থায় সে চায় একটু আরামে থাকতে ।
কিন্তু আল্লাহ্ তায়ালা মানুষের দুনিয়া আখেরাতের সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি রাখছেন একমাত্র দ্বীন মানার মধ্যে ।
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষেরা তাদের শান্তির পথ, সফলতার পথ ভুলে যাইতো । আল্লাহ্ তায়ালা দয়া করে মেহেরবানি করে মানুষদেরকে সফলতার পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসুলগনদের একটা বড় জামাত (লক্ষাধিক) পাঠিয়েছেন । তারা দুনিয়াতে এসে মানুষদেরকে সফলতার পথ দেখাতেন । প্রত্যেক নবী রসুলগনই এ কথা বলতেন "হে লকসকল লা ইলাহা ইল্লাল্লাহ পড় সফলকাম হবে"।
নবী আসতেন মানুষদেরকে পথ দেখাতেন নবী চলে যেতেন মানুষেরা আবার পথ ভুলে যেতো আল্লাহ্ তায়ালা মানুষদেরকে পথ দেখানোর জন্য আবার নবী পাঠাতেন এই ভাবে লক্ষাধিক নবী রসুলগনকে এই দুনিয়াতে পাঠিয়েছেন । আমাদের নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর উপর এই নবী আসার দরজাকে আল্লাহ্ তায়ালা বন্ধ করে দিয়েছেন ।
যারাই যামানার নবীর কথা মানছে তাদেরকেই আল্লাহ্ তায়ালা দুনিয়াতে দামী বানিয়েছেন । চাই সে যত ছোট শ্রেণীর মানুষ হোক না কেনো ।
যেমন হযরত বেলাল (রাঃ) হাবসি গোলাম ছিলেন । নবী কথা মানছেন আল্লাহ্ তায়ালা দুনিয়াতে এতো বানিয়েছেন যে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন । কেয়ামত পর্যন্ত যত মানুষ(মুসলমান) দুনিয়াতে আসবে বেলাল (রাঃ) এর নামের সাথে দোয়া পড়বে রাযিয়াল্লাহু আনহু । এবং মুসলমনেরা তাদের ছেলে নাম এখনও বেলাল রাখে । আর আখেরাতে আল্লাহ্ তায়ালা উচ্চ সম্মান দান করবেন । ইনশাআল্লাহ
পক্ষান্তরে যারা নবমীর কথা মানে নাই আল্লাহ্ তায়ালা তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন আর আখেরাতে তো আযাব আছেই । চাই সে যত বড় বাদশাহ হোক না কেনো ।
যেমন নমরুদ কতো বড় বাদশাহ ছিলো ?
সারা দুনিয়ার স্বাসন করছেন এরকম বাদশাহ দুনিয়াতে মোট চারজন ছিলেন তার মধ্যে নমরুদ একজন । এতো বড় বাদশাহী তাকে রক্ষা করতে পারে নাই । সামান্য একটি মশা দ্বারা আল্লাহ্ তায়ালা ধংস্ব করে দিছেন । এবং এই দুনিয়ার কেউ তার ছেলের নাম বা বংশের কারো নাম নমরুদ রাখে না ।
এরকম আরো হাজারো ঘটনা আমাদের সামনে আছে যা লেখতে গেলে অনেক বড় হয়ে যাবে ।
এই জন্য আমাদের উচিত দ্বীন মানা এবং সে অনুযায়ী আমল করা । কারন দুনিয়াতে দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে দ্বীন থাকবে তো এই দুনিয়াও থাকবে ।
এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ্ আল্লাহ্ বলনেওয়ালা থাকবে আল্লাহ্ তায়ালা এই দুনিয়ার সব কিছু ঠিক রাখবেন । যখন একজন মানুষও আর থাকবে না আল্লাহ্ আল্লাহ্ বলনেওয়ালা আল্লাহ্ তায়ালা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন । কেয়ামত সংগঠিত হয়ে যাবে ।
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন । আমিন


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)