As time changes, people's thoughts change // সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা-ভাবনা পরিবর্তন হয়

M
mahmud552
Bismillahir Rahmanir Rahim
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
city-1868530_960_720.jpgCopyright free image downloaded from pixabay.com

With the change of time, people's thoughts also change. People think differently at different times. One has to think this thought by being a victim of the situation, people change their thoughts, change their plans by being a victim of the situation. All the people of the world are victims of circumstances and sometimes give up their will.

For example, when a person is young, his thoughts are the same, playing sports all day, hanging out with friends, at the end of the day listening to his parents and promising not to play the next day, the same thing again the next day, no obstacle can stop him. can't keep Our childhood ends with thousands of such happy memories, then we all think when we will grow up? But now I wish I could go back to that childhood.

From childhood, when we grow up a little, our thinking changes, then we only have to study, after finishing high school, we have to enroll in college, after finishing college, we have to enroll in university. According to the situation at that time there are thoughts at that time.

Then when the student life is over there is the thought of how to get a good job, after getting a job the thought of marriage comes, after marriage comes the thought of children, when the children grow up comes the thought of raising them. A person who was once busy only with sports has a huge responsibility on his shoulders.

The person who was violent as a child, becomes a victim of circumstances, becomes calm at one time, struggles to fulfill his responsibilities, himself, while fulfilling his responsibilities, can no longer fulfill his many wishes. This is how we all change our thinking.

In the end, I will say one thing, may all the people of the world be well, may all the people of the world be happy, may everyone fulfill their wishes, fulfill their responsibilities properly. I am ending today with this wish.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

সময় পরিবর্তনে সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হয়। মানুষ একেক সময় একেক রকম চিন্তা করে। পরিস্থিতির শিকার হয়ে এই চিন্তা ভাবনা করতে হয়, পরিস্থিতির শিকার হয়েই মানুষ নিজের চিন্তাকে পরিবর্তন করে, নিজের পরিকল্পনাকে পরিবর্তন করে। পৃথিবীর সকল মানুষ পরিস্থিতির শিকার হয়েই অনেক সময় নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়।

যেমন মানুষ যখন ছোট থাকে তখন তার চিন্তা ভাবনা থাকে এক রকম, সারাদিন খেলাধূলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, দিন শেষে বাবা মার মুখে বকা শোনা এবং পরের দিন না খেলতে না যাওয়ার ওয়াদা করা, পরের দিন আবার সেই একই কাজ, কোন বাঁধা যেন তাকে থামিয়ে রাখতে পারে না। এরকম হাজারো সুখের স্মৃতির মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আমাদের ছোটবেলা, তখন আমরা সবাই মনে মনে চিন্তা করি কখন বড় হব? কিন্তু এখন চিন্তা করি যদি আবার সেই ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

ছোটবেলা থেকে যখন আমরা একটু বড় হই, তখন আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসে, তখন শুধু পড়াশোনার করতে হবে, উচ্চ বিদ্যালয় শেষ হলে কলেজে ভর্তি হতে হবে, কলেজ শেষ হলে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে হবে। তখনকার পরিস্থিতি অনুযায়ী তখনকার চিন্তা ভাবনা থাকে।

এরপর যখন ছাত্র জীবন শেষ হয় তখন চিন্তা থাকে কিভাবে একটা ভাল চাকরি করা যায়, চাকরি হওয়ার পর বিবাহের চিন্তা চলে আসে, বিবাহ করার পর সন্তানের চিন্তা আসে, সন্তান বড় হলে তাদের মানুষ করার চিন্তা আসে। যেই মানুষটা এক সময় শুধু খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকত তার কাঁধে চলে বিশাল এক দায়িত্ব।

ছোটবেলায় যে ছিল দুরন্ত, পরিস্থিতির শিকার হয়ে সেই মানুষটাই এক সময় শান্ত হয়ে যায়, নিজের দায়িত্ব পূর্ণ করার জন্য কষ্ট করে যায়, নিজে, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেই আর পূর্ণ করতে পারে না। এই ভাবেই আমাদের সকলের চিন্তা ভাবনার পরিবর্তন আসে।

শেষে একটা কথাই বলবো, ভাল থাকুক পৃথিবীর সকল মানুষ, সুখে থাকুক পৃথিবীর সকল মানুষ, সবাই যেন নিজের ইচ্ছাকে পূর্ণ করতে পারে, নিজের দায়িত্বকে সঠিক ভাবে আদায় করতে পারে। এই কামনায় আজকের মত শেষ করছি।


 

 

Thanks everyone for reading my post today.

 

 

 

Comments