মুসিবত

M
mahmud552

     বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি পরম মেহেরবান এবং অত্যন্ত দয়ালু ।

শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সায়্যিদুল মুরসালিন, রহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর ।

আমরা মানুষ আর মানুষের জীবনে বিপদ, আপদ, মুসিবত আসবে এটাই নিয়ম । মুসিবত আসে আল্লাহ্ তায়ালার পক্ষ থেকেই । আল্লাহ্ তায়ালা এই মুসিবতকে কখনও একজন ব্যক্তির জন্য দিয়ে থাকেন  যেমন আমাদের কেউ অসুস্থ হয়ে গেল বা অন্য কোন বিপদে পড়ে গেলো, কখনও কোন একটা এলাকার জন্য দিয়ে থাকেন, কখনও একটা দেশের জন্য দিয়ে থাকেন, যেমন কোন এলাকায় ঝড় হয় বা ভূমিকম্প হয় বা অন্য কোন মুসিবত এসে পড়ে, কখনও পুরা পৃথিবীর জন্য দিয়ে থাকেন যেমন এখন করোনার মহামারী চলতেছে ।

এই মুসিবতটা কারো জন্য আযাব হিসেবে আসে আবার করো জন্য রহমত হিসেবে আসে । আমরা কিভাবে বুঝবো এটা কার জন্য আযাব আর কার জন্য রহমত ? এটা মূলত আল্লাহ্ তায়ালাই ভাল জানেন কার জন্য আযাব আর কার জন্য রহমত ।

তারপরেও মুসিবতটা কার জন্য আযাব আর কার জন্য রহমত এটা বোঝার কিছু আলামত আছে । যেমন কারো উপর যদি বিপদ আসে বা মুসিবত আসে তার যদি হায় হুতাশ বেড়ে যায় বা পেরেশানী বেড়ে যায় আর দুনিয়ার চিন্তা বেশী বেশী চলে আসে । এবং এই মসিবত থেকে মুক্তি জন্য যে কোন পথ অবলম্বন করবে সেটা বৈধ হোক আর অবৈধ । যে কোন পন্থায় ঐ মসিবত থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে । তাহলে বুঝতে হবে এটা তার জন্য আযাব সরুপ ।

আর রহমত তার জন্য, যার উপর বিপদ বা মুসিবত আসলে সর্বপ্রথম এই মুসিবত উপর ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ্ তায়ালার থেকেই সাহায্য চাবে কারন  আল্লাহ্ তায়ালা সুরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে বলেন "তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ধৈর্যশীলদের সাথে আছেন "।

সে আরো চিন্তা করবে যে এই মসিবত আল্লাহ্ তায়ালার পক্ষ থেকেই আসছে এবং এই মসিবত থেকে মুক্তিও আল্লাহ্ তায়ালাই দিবেন । আমলের কথা চিন্তা করবে, আখেরাতের কথা চিন্তা করবে যে, এখন যদি এই মসিবতের কারণে মৃত্যু চলে আসে তাহলে দুনিয়াতে যে আমল করছে সেই আমল অনুযায়ী আখেরাতে নাজাত পাবে কি না । এই জন্য সে তাওবা, এস্তেগফার বেশি করতে থাকবে আল্লাহ্ তায়ালার কাছে বেশি বেশি মাফ চাইতে থাকবে । আর ঐ মুসিবত থেকে মুক্তির জন্য কোন অবৈধ পথ অবলম্বন করবে না বরং বৈধ পন্থায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে ।

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সকল মুসিবত ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন । আমিন

আগামী পোস্টে মুসিবত আসার কারণ এবং মুসিবত আসলে করণীয় সম্পর্কে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)