তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোন সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা যে বিষয়ে সিদ্ধান্ত নিবো সেই বিষয়ে পরিপূর্ণ জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিবো।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আমরা যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে সেই সিদ্ধান্তের মাঝে অনেক ভুল থেকে যাবে। অনেক সময় এমন ভুল হবে, যে ভুল ঠিক করার মত কোন অবস্থা থাকবে না।

একটা গল্প আমরা সবাই জানি এবং বিভিন্ন জায়গায় পড়েছি, সেই গল্পটি এখন আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা পড়লে বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে।

এক মহিলা একটা বেঁজি লালন পালন করত, সেই মহিলার একটা বাচ্চা ছিল, একদিন সেই মহিলা তার বাচ্চাকে রেখে বাজারে যায়, ঘরে বাচ্চার সাথে সেই বেজিটিও ছিল।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

মহিলা বাড়ি থেকে বের হওয়ার পর ঘরে একটা বিশাল সাপ প্রবেশ করে, বেজিটা সাপ এর হাত থেকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ সাপের সাথে মারামারি করে সাপকে মেরে ফেলে। সাপকে মেরে ফেলার পর বেজিটি ঘরের দরজায় ঐ মহিলার জন্য অপেক্ষা করতে থাকে। বেজির মুখের সাথে রক্ত লেগে ছিল।

মহিলা বাজার থেকে ফিরে বেজিকে রক্তাক্ত অবস্থায় দেখে মনে করল যে বেজিটি তার বাচ্চাকে মেরে ফেলেছে, এই ভেবে সে বেজিটাকে মারতে শুরু করলে এক পর্যায়ে বেজিটা মারা গেল।

বেজিটাকে মেরে ফেলে মহিলা ঘরের ভিতরে প্রবেশ করল, প্রবেশ কর যা দেখল সেটা দেখে মহিলা অবাক হয়ে গেল। সে দেখল তার বাচ্চা ঠিক আছে এবং বাচ্চার পাশে একটা সাপ মরে পড়ে আছে। এটা দেখে মহিলা বুঝতে পারল যে, বেজিটি তার বাচ্চাকে মারে নাই বরং তার বাচ্চাকে রক্ষা করেছে। এখন মহিলাটি আফসোস করতে লাগল।

এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে, কোন কিছু দ্রুত সিদ্ধান্ত নিতে নাই, এবং আমরা চোখে যা দেখি অনেক সময় সেটা ভুল হতে পারে। এই জন্য কোন কিছুর সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

asad18
আমরা সবসময়ই চাই একটা জিনিস অতি দ্রুত শেষ করতে। খুব তাড়াতাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মাঝে খুবই বিরাজমান। তবে এই তাড়াহুড়া করে কোন জিনিস পাওয়া যায় না আর যদিও যায় সেটি কখনো স্বয়ংসম্পন্ন হয় না। তাদেরকে সব সময় যে কোন সিদ্ধান্ত ধীরেসস্থে বুঝেশুনে পরামর্শ করে নেওয়া উচিত কাজটি গুণগত মান ভালো হবে
abubakar
আমরা কোন কিছু না যেনে আগে কখনো সিদ্বান্ত নিব না।আগে সব কিছু খুঁটি নাটি দেখব বুঝব তারপর সিদ্ধান্ত নিব। ধন্যবাদ ভাইয়া আপনাকে এই রকম একটা সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।