মুসিবতের কারণ এবং করণীয়

M
mahmud552

        বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি মানুষের উপর মুসিবত দেন এবং তিনিই মুসিবত থেকে উত্তীর্ণ করেন ।

গত পোস্টে মুসিবত সম্পর্কে সামান্য কিছু লিখেছিলাম আজকে এই মুসিবত আসার কারণ এবং করণীয় সম্পর্কে কিছু লিখবো ইনশাআল্লাহ ।

যার গুনাহ বেশি হয়ে যায় এবং আল্লাহ্ তায়ালা অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে তার উপর আযাব স্বরূপ  মুসিবতটা আসে ।

আর যার উপর রহমত স্বরূপ আসে তার কয়েকটা কারণ আছে । আল্লাহ্ তায়ালা তাকে দুনিয়া এবং আখেরাতে যে মর্যাদা দিবেন সে অনুযায়ী তার আমলের মধ্যে কিছু কমতি আছে এই জন্য আল্লাহ্ তায়ালা মুসিবত দিয়ে তাকে সেই মর্যাদার উপযুক্ত করে নেন । অথবা দুনিয়াতে তার অল্প কিছু গুনাহ আছে যে গুলি আল্লাহ্ তায়ালা এই মুসিবত দিয়ে মাফ করে দেন । আরো কিছু কারণ আছে তবে এগুলোই মূল ।

          মুসিবত আসলে করণীয়

আমাদের উপর কোন মুসিবত আসলে চারটা কাজ করা প্রয়োজন । এক) দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করা । সালাতুল হাজতের নামাজ খুব সহজ । আমি সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি এই নিয়তে দুই রাকাত নামাজ স্বাভাবিক নামাজের মত যে কোন সুরা দিয়ে আদায় করা ।

দুই) এস্তেগফার পড়া বা তওবা করা । আল্লাহ্ তায়ালার কাছে মাফ চাওয়া যে, হে আল্লাহ্ আমার গুনাহ গুলি মাফ করে দেন এবং এই মুসিবত আমার থেকে দুর করে দেন ।

তিন) এই মুসিবতের জন্য কোন কিছু দান করা বা সাদকা করা । কারন দান সাদকার কারণে আল্লাহ্ তায়ালার গোস্বা ঠান্ডা হয়ে যায় এবং বালা মুসিবত দুর হয়ে যায় ।

চার) এই মুসিবত থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বৈধ পন্থায় সুন্নাত হিসেবে চেষ্টা করা ।

যেমন আমরা কেউ অসুস্থ হয়ে গেলাম বা জ্বর আসলো তো সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করবো যে, হে আল্লাহ্ তায়ালা অসুস্থতাও আপনার নিয়ামত সুস্থতাও আপনার নিয়ামত আপনি অসুস্থতার নিয়ামত পরিবর্তন করে সুস্থতার নিয়ামত দান করেন । এরপর তওবা এস্তেগফার পড়ে আল্লাহ্ তায়ালার কাছে মাফ চাবো । এরপর কিছু গরিব মানুষকে হোক বা কোন ধর্মীয় অনুষ্ঠানে হোক দান করবো । এরপর সুন্নাত হিসেবে ঔষধ খাবো । এই কারণে ঔষধ খাবো না যে এই ঔষধ আমার জ্বর ভাল করবে । জ্বর তো ভাল করবেন আল্লাহ্ তায়ালা ঔষধ তো অছিলা মাত্র । প্রথম তিনটা করতে গিয়ে যেন আবার চতুর্থটা দেরী না হয়ে যায় বরং প্রথম তিনটা খুব দ্রুত করে চতুর্থটা করা । প্রথম তিনটা করতে না পারলেও চতুর্থটা অবশ্যই করা ।

এই রকম সব মুসিবতের সময় যদি আমরা এই চারটা কাজ করতে পারি নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনে সাহায্য করবেন, সুন্দর করে দিবেন এবং রহমত, বরকত দান করবেন । 

আরো অনেক কথা ছিলো কিন্তু আজকে একটু কাজ আছে আমার তাই এখানেই শেষ করছি আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে এই কথা গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন । আমিন

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)