আস্সালামু আলাইকুম
গত পোস্টে আল্লাহ্ তায়ালার নিয়ামত সম্পর্কে সামান্য কিছু লিখেছিলাম, আজকে নিয়ামতের শুকরিয়া আদায় সম্পর্কে লিখবো ইনশাআল্লাহ ।
আমরা সবাই প্রত্যেক ইসলামি আলোচনায় (যেমন শুক্রবারে জুমার বয়ানে বা কোন ওয়াজ মাহফিলে) শুনে থাকি যে, সমস্ত প্রশংসা ঐ মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই এই নিয়ামত দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে থাকি ।
আলহামদুলিল্লাহ বলাটাও একটা শুকরিয়া আদায় ।
কিন্তু শুধু মাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা শুকরিয়া আদায় হবে না ।
তা হলে কি ভাবে শুকরিয়া আদায় করবো ?
(সংক্ষেপে লিখবো)
শুকরিয়া আদায় করতে হবে তিন ভাবে,
এক নম্বর শুকরিয়া আদায় হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা, যেটা আমরা সবাই করে থাকি ।
দুই নম্বরে শুকরিয়া আদায় হচ্ছে মনে প্রাণে (অন্তরে) বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহ্ তায়ালাই আমাকে দান করেছেন ।
এবং তিন নম্বর শুকরিয়া আদায় হচ্ছে ঐ নিয়ামতের সঠিক ব্যবহার করা । আর এই তিন নম্বরটাই মূলত আসল শুকরিয়া আদায় ।
যেমন আমি একজন মানুষ, আল্লাহ্ তায়ালা আমাকে সব প্রাণীকুল থেকে বাছাই করে মানুষ বানিয়েছেন ।
এটা কিন্তু বহুত বড় একটা নিয়ামত । এটার শুকরিয়া আদায় কি ভাবে করবো ?
প্রথমত মুখে আলহামদুলিল্লাহ বলবো ।
দিত্বীয় অন্তরে বিশ্বাস করবো যে আমার আল্লাহ্ তায়ালাই মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছেন ।
আমরা মানুষ হওয়ার জন্য আল্লাহ্ তায়ালার কাছে না চাইছে না দরখাস্ত করছি । আল্লাহ্ তায়ালা নিজ দয়াতেই আমাদেরকে মানুষ বানিয়েছেন ।
আল্লাহ্ তায়ালা যদি চাইতেন আমাদেরকে অন্য প্রাণী হিসেবেও সৃষ্টি করতে পারতেন ।
এই জন্য মনে প্রাণে (অন্তরে) বিশ্বাস করবো যে আল্লাহ্ তায়ালাই এই নিয়ামত আমাকে দান করেছেন ।
এবং তৃতীয় শুকরিয়া আদায় হচ্ছে মানুষ হিসেবে আমার কাজ কি সেগুলো করবো ।
মানুষের কাজ কি ? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে যার বাংলা অর্থ হচ্ছে, "মানুষ হচ্ছে সে যে আনুগত্যের সহিত নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেয়" ।
এখানে অন্যায়ের কাছে মাথা ঝুঁকানো নয় ।
বরং আল্লাহ্ তায়ালার আনুগত্য করা ।
এই আনুগত্যের মধ্যে প্রথম কাজ হচ্ছে আল্লাহ্ তায়ালার এবাদাত করা যেমন, সুরা যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ্ তায়ালা বলে দিয়েছেন "আমি মানুষ এবং জ্বীন জাতিকে শুধুমাত্র আমার এবাদাতের জন্য সৃষ্টি করেছি" ।
দিত্বীয় কাজ হচ্ছে আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আনা ।
তথা সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, মিথ্যা বলা, চগুলখুরি করা, গীবত করা, কাউকে ঠকানো, জংগীবাদ, সন্ত্রাসবাদ এরকম আরো যত অন্যায় কাজ বা পাপ কাজ আছে সব কিছু থেকে বিরত থাকা ।
মানুষ হয়ে মানুষকে সম্মান করা ।
যে সম্মান করে সে সম্মান পায় ।
রাসূলুল্লাহ (সাঃ) এক হাদিসে এরশাদ করে " যে তোমাদের বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আলেমকে শ্রদ্ধা করলো না সে আমার উম্মতের মধ্যে নয়" । কাজেই কাউকে ছোট করা যাবে না ।
আমরা ছোট বেলায় একটা গানে শুনেছি "পাপকে ঘৃণা করো পাপীকে নয়" । কারন আল্লাহ্ তায়ালা তার পাপকে যে কোন সময় মাপ করে দিতে পারেন ।
যদি এরকমভাবে করতে পারি তাহলেই মানুষ হতে পারার আসল শুকরিয়া আদায় হবে ।
এটা তো একটা নিয়ামতের কথা বললাম ।
আরো যত নিয়ামত আছে সব এগুলোর শুকরিয়া আদায় এই ভাবেই করতে হবে ।
যদিও আল্লাহ্ তায়ালা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না ।
যদি পৃথিবীর সব গাছ কে কলম বানানো হয় এবং সব পানিকে কালি বানানো হয় আর আল্লাহ্ তায়ালা নিয়ামতের শুকরিয়া আদায় লেখা হয়, সব কালি শেষ হয়ে যাবে সব কলম ভেংগে চুরমার হয়ে যাবে তারপরেও আল্লাহ্ তায়ালার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ।
লেখার ভিতর ভুল ত্রুটি মাফ করবে ।
সবাইকে ধন্যবাদ জানাই কষ্ট করে লেখাটা পড়ার জন্য ।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই ইতি টানছি ।
(মাহমুদ)


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)