আমাদের উচিত সর্বদা অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করা

M
mahmud552
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

এই পৃথিবীর সমস্ত মানুষ নিজেকে ভাল হিসেবে প্রকাশ করার চেষ্টা করে, এমনকি চোর সব সময়ই নিজকে সাধু মনে করে এবং মানুষের সামনে নিজেকে ভাল মানুষ হিসেবে উপস্থাপন করে থাকে। কিন্তু যখনই কোন চোরের সামনে বিচার শুরু করা হয় তখন সে নিজেই মনে মনে ভয় পায়। 

কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে

আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে "চোরের মন পুলিশ পুলিশ", অর্থাৎ চোর চুরি করার পর উপরে যত ভাল মানুষ চেষ্টা করুক ভিতরে ঠিকই ভয় কাজ করে। তখন কেউ কিছু বললে মনে করে তাকেই বলছে।

আমরা সবাই একটা ঘটনা জানি, এবং এই ঘটনা মজা করে অনেকের সামনে বলে থাকি, এক বাড়িতে কিছু কলা ছিল, এক চোর এসে সেই কলাগুলো খেয়ে নেয়, ইতিমধ্যেই সেই বাড়ির মালিক চলে আসে, তখন চোর খাটের নিচে লুকায়, বাড়ির মালিক বুঝতে পেরে জিজ্ঞেস করে, খাটের নিচে কে? তখন খাটের নিচ থেকে চোর বলে যে, আমি কলা খাই না।

এখানে যদিও মালিক জানে না যে কলা কে খেয়েছে, কিন্তু যখনই খাটের নিচে কেউ আছে মনে করে শুধু জিজ্ঞেস করেছে যে, খাটের নিচে কে? তখনই খাটের নিচ থেকে চোর বলে উঠেছে যে, আমি কলা খাই না।

এই রকম প্রায় সব জায়গাতেই যখন কোন চোর চুরি করে তখন সে সবার আগে ভয়ে থাকে, তার মনের মধ্যে সব সময়ই ধরা পরার ভয় থাকে, শুধু চুরি নয়, যে কোন অন্যায় যদি কেউ করে সেই অন্যায় এর জন্য তার মনের মধ্যে ভয় কাজ করে।

এই জন্য আমাদের সব সময়ই অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যায় কাজ সব সময়ই অশান্তির কারণ হয়, আর ভাল কাজ সব সময়ই মনের তৃপ্তি দেয়, ভাল কাজের মাধ্যমে শান্তি পাওয়া যায়। অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভাল কাজ করতে হবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments