লোভ মানুষকে ধ্বংস করে দেয়

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

লোভ মানুষকে ধংস্ব করে দেয়, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, " অতি লোভে তাতি নষ্ট"। মানুষের মধ্যে যদি অতিরিক্ত লোভ থাকে, সে যে কোন খারাপ কাজ করতে পারে।

Image source

বর্তমান সমাজে যত খারাপ কাজ হচ্ছে সব লোভের কারণে, লোভের কারণেই এক মানুষ অন্য মানুষের ক্ষতি করে থাকে। লোভের কারণেই চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খাওয়া সহ আরও যত অপকর্ম আছে সব করে থাকে।

অনেক সময় লোভের কারণে মানুষ নিজেরই অনেক ক্ষতি করে থাকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একজন পরিবার অন্য একটা পরিবারের সাথে ঝগড়া করছে, ঝগড়া করতে গিয়ে নিজেদের কাপড় খুলে যাচ্ছে তারপরও তারা ঝগড়া করে যাচ্ছে কোন খেয়াল নাই।

আমাদের বাংলাদেশে আরেকটা প্রবাদ আছে, "লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা অনেকেই লোভের কারণেই ক্ষতির অনেক ঘটনা শুনেছি এবং পড়েছি।

ছোট বেলার একটা ঘটনা আমরা সবাই জানি, সেই ঘটনা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এক লোকের একটা হাঁস ছিল, সেই হাঁস প্রতিদিন একটা করে স্বর্ণের ডিম দিত, একদিন সেই লোক চিন্তা করল প্রতিদিন একটা করে ডিম দিয়ে তেমন লাভবান হওয়া যাচ্ছে না, সে আরও চিন্তা করল আমি যদি এই হাঁসের পেট কেটে সব ডিম নিয়ে নেই তাহলে অতি তারাতারি ধনী হয়ে যাব।

Image source

এই চিন্তা করে সে হাঁসকে ধরল এবং হাঁসের পেট কাটল, কিন্তু হাঁসের পেটে কোন ডিম পেল, উপরোক্ত পেট কাটার কারণে হাঁসটা মারা গেল, এখন ঐ লোক মাথায় হাত দিয়ে বসে পরল, আর বলতে লাগল, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার প্রতিদিন একটা ডিমই ভাল ছিল, অতি লোভ করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল। লোভের ক্ষতি নিয়ে এরকম আরও অনেক ঘটনা আছে, যেগুলো আমরা অনেকেই জানি।

এই জন্য আমাদের উচিত অল্পে তুষ্ট থাকা, আমরা যদি অল্পে তুষ্ট থাকতে পারি তাহলে আল্লাহ তায়ালা সেই অল্পের মধ্যে বরকত দান করবেন। আর লোভ ত্যাগ করতে হবে। লোভ থেকে বেঁচে থাকতে হবে।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

mamun

`

Hey, Buddy

 

`

riyadx2

একটি বাংলা প্রবাদ রয়েছে 'অতি লোভে তাঁতি নষ্ট'। বেশি ভালো কোন দিন ভালো কিছু বয়ে আনে না