নামাজ আদায়ের পদ্ধতি, প্রথম পর্ব

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

 

গত পোস্টে নামাজের গুরুত্ব নিয়ে সামান্য কিছু লিখেছিলাম, আজকে নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে কিছু লিখবো ইনশাআল্লাহ ।

 

নামাজ হচ্ছে আল্লাহ্ তায়ালার সাথে সম্পর্ক করার এবং তার খাজানা থেকে নেওয়া একটা বড় মাধ্যম । নামাজের দ্বারা আল্লাহ্ তায়ালার সাথে সম্পর্ক এবং তার খাজানা থেকে নিতে হলে সর্বপ্রথম আমার নামাজকে সুন্দর করতে হবে ।

 

নামাজ যদি সুন্দর না হয় তা হলে ঐ নামাজ কোন কাজে আসবে না । আমরা জানি সব চেয়ে বড় চোর হচ্ছে সে, যে নামাজে চুরি করে ।

 

নামাজ সুন্দর করার জন্য সর্বপ্রথম নিজেকে অজু সুন্দর করে করতে হবে । আর যদি নাপাকি থাকে তা হলে পবিত্র হতে হবে। যে রকম আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে সুরা মায়িদার ছয় নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, "হে ইমানদারগন যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও তখন তোমাদের মুখমণ্ডল এবং হাতকে কনুই পর্যন্ত ধৌত করে নাও এবং মাথা মাছেহ করে নাও এবং দুই পা টাখনু পর্যন্ত" । এই আয়াতের মধ্যে আরো কিছু বর্ণনা আছে নাপাকি হলে করনিও এবং পানি না পেলে করনিও সম্পর্কে ।

 

অজু সুন্দর ভাবে করার পর খুশু খুজুর সহিত এতমিনানের সাথে নামাজ আদায় করা ।

 

রসুলুল্লাহ (সাঃ) যে ভাবে নামাজ আদায় করেছেন এবং সাহাবিদেরকে যে ভাবে শিক্ষা দিয়েছেন সেই ভাবে নামাজ আদায় করার চেষ্টা করা । 

 

সাহাবিগন হুজুর সাঃ এর সাথে থেকে এমন ভাবে নামাজ আদায় করেছেন যে, দুনিয়ার যত সমস্যা সব নামাজের দ্বারা সমাধান করে নিয়েছেন । ঘরে খাবার নাই নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন । জমিতে পানি নাই নামাজ আদায়ের মাধ্যমে পানির ব্যবস্থা করেছেন । সমুদ্র পাড়ি দেওয়ার কোন কিছু নাই নামাজ আদায় করেছেন আর ঘোড়া নিয়ে সমুদ্রের পানির উপর দিয়ে পাড় হয়ে গেছেন । এরকম হাজারো সমস্যা নামাজের মাধ্যমে সমাধান করে নিয়েছেন ।

 

হযরত আলী (রাঃ) এর ঘটনা আমরা জানি, পায়ের মধ্যে তীর ঢুকেছে বেড় করা যাচ্ছিল না নামাজে দাঁড়িয়েছেন তীর বেড় করা হয়েছে টেরও পান নাই ।

 

সাহাবিদের এ রকম হাজারও ঘটনা আছে নামাজ নিয়ে ।

 

একবার এক বেদুইন সাহাবি মসজিদে নববীতে আসেলেন এবং আসর নামাজ আদায় করে রসুলকে (সাঃ) সালাম দিলেন । রসুল (সাঃ) সালামের উত্তর নিয়ে বললেন তুমি নামাজ আদায় করে নাও কারণ তুমি নামাজ আদায় করো নাই । ঐ সাহাবি আবার গেলেন নামাজ আদায় করে এসে রসুল (সাঃ) এর কাছে আসলেন তিনি আবার নামাজ আদায় করার কথা বললেন ঐ সাহাবি আবার নামাজ আদায় করে আসলেন এই ভাবে যখন তিন বার হলো তখন ঐ সাহাবি বললেন এর থেকে ভাল ভাবে আমি নামাজ আদায় করতে পাড়ি না । আপনি আমাকে শিখিয়ে দিন কি ভাবে নামাজ আদায় করবো ? তখন রসুল (সাঃ) তাকে নামাজ আদায়ের পদ্ধতি বিস্তারিত ভাবে বলে দিলেন ।

 

আমরা যখন নামাজে দাঁড়াবো তখন খুব নম্র ভাবে, আদবের সাথে দাঁড়াবো, দুই হাত বেঁধে আসামির মতো দাঁড়াবো । কারণ আমরা এমন এক সত্তার সামনে দাঁড়িচ্ছি যিনি সব কিছুর মালিক । সব কিছু সৃষ্টি করনেওয়ালা । দুনিয়াতে যখন কোন গোলাম তার মালিকের সামনে দাঁড়ায় কত নম্র ভাবে দাঁড়ায়?  তার মালিক যেন অসন্তুষ্ট না হয় সেই দিকে খেয়াল করে দাঁড়ায় । আমরা তো  সব বাদশাহ এর বাদশার সামনে দাঁড়াচ্ছি কতো নম্র ভাবে দাঁড়ানো দরকার ?

 

লিখতে লিখতে একটু লম্বা হয়ে গেছে তাই দুই পর্বে দিলাম ।

বাকিটুকু আগামী পর্বে ইনশাআল্লাহ ।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)