বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ঐ মহান রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত কিছুর মালিক, সমস্ত ক্ষমতার মালিক ।
বন্ধুরা আপনাদের সকলকে আমার আরো একটি পোস্টে স্বাগতম ।
গত পোস্টের মাধ্যমে জানিয়েছি যে আমার স্ত্রী এবং সন্তান অসুস্থতার কারণে আমি এখন বাড়িতে । যার কারণে আপনাদের সাথে সময় দিতে পারতেছি না । আপনাদের সকলকে অনেক বেশি মিস করতেছি ।
বাড়িতে আসার পর স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটু ব্যস্ত সময় পার করতেছি । অনলাইন থেকে একটু দুরে আছি । মোবাইলটা ধরার সময় খুব কম পাইতেছি ।
গতকাল একটু দৌড়াদৌড়ি মধ্যে দিয়েই গেছে । সকালে ঘুম থেকে ফজরের নামাজ আদায় করে সকালের নাস্তা করে একটু আরাম করে দশটার দিকে ছোট ছেলেকে ওর নানির কাছে রেখে স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাজীপুর উপজেলা হাসপাতালে যাই ।
হাসপাতালে আমার দুইজন বন্ধু কর্মরত আছেন । একজন শিশু বিষয়ক ডাক্তার আরেক জন প্যাথলজি বিভাগে আছেন । হাসপাতালে গিয়ে পাঁচ টাকা দিয়ে টিকেট করলাম । এরপর প্রথমে ছেলেকে দেখালাম আমার বন্ধুকে । বলল তেমন কোন সমস্যা নাই, কয়েকটা ঔষধ লিখে দিচ্ছি এগুলি খাওয়ালেই ইনশাআল্লাহ আল্লাহ্ তায়ালা ভাল করে দিবেন ।
এরপর আমার স্ত্রীকে দেখাইলাম, কয়েকটা টেস্ট দিলো, সে গুলি করালাম । রিপোর্ট গুলি খুব ভাল এসেছে আলহামদুলিল্লাহ, কোন রিপোর্টেই কোন সমস্যা দেখা যায় নাই । ডাক্তার রিপোর্ট দেখে কয়েকটা ঔষধ লিখে দিলেন ।
আমরা হাসপাতাল থেকে বেড়িয়ে বাড়ির পথে রওয়ানা হলাম । সীমান্ত বাজার এসে সেলিম ভাই এর দোকান থেকে ঔষধ গুলি নিলাম । আমাদের সীমান্ত বাজারের মধ্যে সেলিম ভাই এর দোকানই সব থেকে বড় । ভাই এর দোকানে সব ধরনের ঔষধ পাওয়া যায় । এবং দামেও অনেক কম । সব ঔষধের দামের উপর ছাড় দিয়ে ঔষধ বিক্রি করে থাকেন । যা হোক ঔষধ গুলি নিয়ে বাড়িতে আসলাম ।
বাড়িতে এসে ঔষধ গুলি নিয়মিত খাওয়াতেছি । ছেলেটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখন পরিপূর্ণ সুস্থ কিন্তু ছেলের মা এখনও অসুস্থ, কিছুটা কমেছে । আশা করেতেছি দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ্ তায়ালা ভাল করে দিবেন ।
আমার ঢাকাতে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে । ঢাকাতে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের মাঝে নিয়মিত হতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত ।
আমি জানি সবাই দোয়া করতেছেন, আরো বেশি করে দোয়া করবেন আল্লাহ্ তায়ালা যেন সবাইকে সুস্থতা দান করেন ।
বিশেষ করে আমাদের সম্মানিত এডমিন সোহান ভাই এর আব্বা অসুস্থ তার জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ্ তায়ালা যেন ওনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন । আমিন

