আমাদেরকে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমাদের জীবনে চলতে হলে এবং সফলতা পেতে হলে সঠিক নিয়মে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। জীবনের প্রতি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পাড়ি তাহলে জীবনের উদ্দেশ্য অর্জন হবে না।

একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা পড়লে বিষয়টা খুব ভালভাবে বুঝে আসবে।

Image source

এক লোক এক মালিকের কাছে চাকরি নিল। চাকরিতে তার কাজ হচ্ছে বাড়ির সব কাজকর্ম করা। সে কাজ করতে গেলে প্রতি কাজেই তার ভুল হয়ে যেত। এতে মালিক খুব রাগান্বিত হতেন।

একদিন ঐ লোক বলল, আমি আপনার বাড়িতে কাজ করি, কিন্তু কাজের কোন নিয়ম নাই যে, আমি কি কাজ করব আর কি কাজ করব না, এই জন্য আমার সব কাজে ভুল হয়। আপনি আমাকে একটা কাজের লিস্ট তৈরী করে দেন, আমি সেই অনুযায়ী কাজ করব।

মালিক তাই করলেন, ঐ ব্যাক্তির জন্য একটা কাজের লিস্ট তৈরী করে দিলেন, কাজের লিস্টের মধ্যে একটা কাজ লিখে দিলেন যে, আমি যখন ঘোড়া নিয়ে বাহিরে যাব তখন তুমিও সাথে সাথে যাবে।

একদিন মালিক ঘোড়া নিয়ে বাহির হলেন, ঐ লোকটিও সাথে বাহির হল, কিছুদূর যাওয়ার পর ঘোড়ার উপর থেকে মালিকের একটা মূল্যবান জিনিস পড়ে গেল, কিন্তু ঐ লোক সেটা উঠালো না, কারণ কাজের তালিকায় লেখা নাই যে, ঘোড়া থেকে কিছু পড়ে গেলে সেটা তুলতে হবে।

Image source

মালিক যখন গন্তব্যে পৌঁছালেন তখন ঐ ব্যাক্তিকে জিজ্ঞেস করলেন, আমার ঘোড়ার উপর একটা মূল্যবান জিনিস ছিল, সেটা কোথায়? ঐ ব্যাক্তি উত্তর দিল ঐটা রাস্তায় পড়ে গেছে, মালিক বলল, তুলি সেটা তুললে না কেনো? তখন ঐ ব্যাক্তি কাজের তালিকা বেড়ে করে দেখালো যে এখানে কোথাও লেখা নাই যে, ঘোড়ার উপর থেকে কিছু পড়ে গেলে সেটা তুলতে হবে। মালিক কিছু না বলে কাজের তালিকায় লিখে দিলেন যে, ঘোড়ার উপর থেকে কিছু পড়ে গেলে সেটা তুলতে হবে।

কিছুদিন পর মালিক আবার ঘোড়া নিয়ে বাহির হলেন, ঐ কাজের লোকটিও সাথে সাথে বাহির হলেন। মালিক যখন গন্তব্যে পৌঁছলেন তখন ঐ কাজের লোক একটা বড় বস্তা নিয়ে মালিকের সামনে রাখলেন, মালিক জিজ্ঞেস করলেন, এগুলো কি? কাজের লোকটি উত্তর দিল খুলে দেখেন। মালিক বস্তার মুখ খুলে দেখলেন, তার মধ্যে ঘোড়ার মল।

মালিক জিজ্ঞেস করলেন এগুলো এনেছো কেনো? কাজের লোকটি কাজের তালিকা বাহির করে দেখালো, যেখানে লেখা আছে, ঘোড়া থেকে যা পড়বে সেগুলো তুলে নিতে। ঘোড়া থেকে ঘোড়ার মল পড়েছে তাই সেগুলো আমি তুলে এনেছি। মালিক খুব রাগান্বিত হয়ে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন।

আমাদেরও সঠিক ভাবে কাজ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। তা না হলে কখনও নিজের গন্তব্যে পৌঁছাতে পারব না।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Comments

r2cornell

mrnazrul

কাজ নিয়ে সুন্দর গল্পের অবতারণা করেছেন ভাই, সুন্দর। আর মালিকের সাথে কোন কর্মচারী ঘোড়ায় উঠেছে বলে আমার কোন গল্পে জানা নাই, আজকে প্রথম শুনলাম। ভালই লাগলো।