বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের হাত দিয়ে অনেক সুন্দর ছবি অঙ্কন করতে পারে, তাদের অঙ্কন করা ছবি দেখে মনে হয় যেন বাস্তব জিনিস। তারা বিভিন্ন রং ব্যবহার করে এই ছবি খুব সুন্দর করে অঙ্কন করে থাকে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন শিক্ষক অঙ্কন করেছে, ছবিটা একটা গ্রামের, ছবি দেখে বোঝার উপায় নাই যে এটা হাতে অঙ্কন করা হয়েছে, যে কেউ ঐ ছবি দেখলে মনে করবে যেন কোন ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে, অথবা কোন গ্রাফিক্স ডিজাইনার ছবিটা ডিজাইন করেছে।
কোন এক এলাকায় দুইজন ব্যাক্তি বাস করত, তারা খুব সুন্দর ছবি অঙ্কন করতে পারত, একদিন দুইজনের মধ্যে ঝগড়া শুরু এটা নিয়ে যে, কে সুন্দর ছবি অঙ্কন করতে পারে? এক পর্যায়ে সিদ্ধান্ত হল যে, ছবি অঙ্কনের প্রতিযোগিতা হয়ে যাক।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
এরপর দুইজনই ছবি আঁকা শুরু করে দিল, প্রথম খুব সুন্দর আঙ্গুরের ছবি অঙ্কন করে নিজের ঘরের সামনে রেখে দিল, ছবি দেখে সবাই মনে করতে লাগল এটা যেন আসল আঙ্গুর। এমনকি একটি মুরগি এসে আঙ্গুরগুলো খাওয়ার চেষ্টা করল, কিন্তু এটা ছবি হওয়ার কারণে খেতে পারল না।
এরপর সবাই দ্বিতীয় ব্যাক্তির বাড়িতে গেল তার ছবি অঙ্কন দেখার জন্য, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখল, সে কোন ছবি অঙ্কন করে নাই, তখন সবাই তাকে জিজ্ঞেস করল তোমার ছবি অঙ্কন কোথায়? সে উত্তর দিল, আমি যা অঙ্কন করেছি তা এই পর্দার নিচে আছে, তখন সবাই পর্দা তোলার চেষ্টা করল, পর্দা তুলতে গিয়ে সবাই অবাক হয়ে গেল, দেখল যে এটা তো পর্দা নয়, এটাই তার অঙ্কন করা ছবি।
তখন সবাই বলতে লাগল তোমরা দুইজনই খুব সুন্দর ছবি অঙ্কন করতে পারো, সবার পক্ষ থেকে দুইজনকেই পুরস্কার দেওয়া হল।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

