বিসমিল্লাহির রহমানির রহিম
প্রায় দুই বছর ধরে সারা বিশ্ব ব্যাপী এক আতংকের নাম হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-১৯ । এই ভাইরাস শুরু হওয়ার পর প্রায় পুরা বিশ্বই থমকে যায়, মানুষের জীবন যাপন অনেকটা কঠিন হয়ে যায় । অনেক দিন পর্যন্ত এই ভাইরাসের কোন ভ্যাকসিন তৈরি হচ্ছিল না ।
যার কারণে বিশ্বে অনেক মানুষ আক্রান্ত হয় এবং মারা যায় । বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পুরা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৫.৯ কোটি এবং মৃত্যুর সংখ্যা ৫১.৭ লাখ । আর আমাদের বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১৫.৭ লাখ আর মৃত্যুর সংখ্যা ২৭৯৫৮ ।
কোভিড-১৯ শুরুর অনেক দিন পর এর ভ্যাকসিন তৈরি হয়, যার মধ্যে একটা হচ্ছে অক্সফোর্ড অস্ট্রাজেনিকা । এই ভ্যাকসিন হল এমন একটা ভ্যাকসিন যা কোভিড-১৯ ভাইরাস থেকে সুরক্ষা রাখতে সাহায্য করবে ।
এই ভ্যাকসিনের প্রস্তুতকারক বা ডেভেলপার হচ্ছে অস্ট্রাজেনিকা, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড । গবেষণার শীর্ষক: AZD1222 (ChAdOx1) ভ্যাকসিনের প্রকার: নন-রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর । প্রয়োগ পদ্ধতি: আন্তঃপেশী ইনজেকশন । আজকে আমি এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ।
অনেক দিন ধরে বিশেষ এক উদ্দেশ্য নিয়ে ভ্যাকসিন নেওয়ার কথা চিন্তা করতেছিলাম । বিভিন্ন ব্যস্ততার কারণে রেজিষ্ট্রেশন করা হয়ে উঠছিল না । গতকাল মিজান ভাই এর দোকান থেকে রেজিষ্ট্রেশন করে ফেলি । যদিও রেজিষ্ট্রেশন নিজে নিজেই করা যায়, টিকাকার্ড প্রিন্ট করতে হবে, সেই কারণে মিজান ভাই এর দোকান থেকে করা । টিকা নেওয়ার কেন্দ্র ঠিক করি মোহাম্মদপুর ফারটিলিটি সেন্টার, যেটাকে আমরা মা ও শিশু হাসপাতাল নামে চিনে থাকি ।
Photo taken Samsung j7 prime
এই হাসপাতালে আমার এক মামা থাকেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মোখলেছুর রহমান । রেজিষ্ট্রেশন করার পর তার কাছে আমার নাম, মোবাইল নম্বর আর আইডি নম্বর দিয়ে দেই । রাতে আমার মোবাইলে একটা এসএমএস আসে আজকে টিকা নেওয়ার জন্য ।
Photo taken Samsung j7 prime
আমি খুব সকালে ফজর নামাজ আদায় করে, বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর যাই । হাসপাতালে গিয়ে মামার সাথে দেখা করি, মামা টিকার ব্যবস্থা করে দেন । খুব একটা মানুষ ছিল না, অন্য দিন লম্বা লাইন থাকে । আমি টিকা দেওয়ার পর কয়েকটা কলেজের ছাত্র ছাত্রীরা টিকা নেওয়ার জন্য প্রবেশ করে ।
আমি টিকা নেওয়ার পর বাসায় চলে আসি । এখন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছি, দ্বিতীয় ডোজ আসার সাথে সাথে নিয়ে নিব ইনশাআল্লাহ ।
ধন্যবাদ সবাইকে আমার লেখাটা পড়ার জন্য ।
Bismillahir Rahmanir Rahim
Corona virus or Covid-19 has been a global terror for almost two years. After the onset of the virus, almost the entire world came to a standstill, and human life became very difficult. For a long time no vaccine was being developed for this virus.
Due to which many people in the world are infected and die. According to current statistics, the number of Kovid-19 infected people worldwide is 25.9 crore and the number of deaths is 51.7 lakh. And according to the statistics of our Bangladesh, the number of victims is 15.7 lakh and the number of deaths is 27956.
The vaccine was developed several days after the launch of Covid-19, one of which was the Oxford Astragenica. This vaccine is a vaccine that will help protect against the Covid-19 virus.
The developer of this vaccine is AstraZeneca, University of Oxford. Research Title: AZD1222 (ChAdOx1) Vaccine Type: Non-Replicating Viral Vector. Method of application: intramuscular injection. Today I took the first dose of this vaccine.
I have been thinking of getting vaccinated for a special purpose for a long time. Registration was not being done due to various engagements. Yesterday I registered from Mizan Bhai's shop. Although the registration can be done manually, the tic card has to be printed, for that reason it has to be done from Mizan Bhai's shop. The vaccination center is called Mohammadpur Fertility Center, which we know as Mother and Child Hospital.
One of my uncles lives in this hospital, pediatrician Dr. Md. Mokhlesur Rahman. After registration I give him my name, mobile number and ID number. An SMS comes to my mobile at night to get vaccinated today.
I perform Fajr prayers very early in the morning, leave home and go to Mohammadpur. I went to the hospital and met Mama. Mama arranged for a tick. There wasn't much of a man, the other day there was a long line. After I got vaccinated, some college students entered to get vaccinated.
I went home after the vaccination. Now I am waiting for the second dose, I will take it as soon as the second dose comes inshaAllah.
Thanks everyone for reading my post.

