সবাই পাগল --Everyone is crazy--

M
mahmud552

      বিসমিল্লাহির রহমানির রহিম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভাল আছি ।

ইদানিং একটা গান আমরা সবাই শুনেছি,
হরেক রকম পাখি দিয়ে মিলাইছো মেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ।

আসলে পাগল কারা ? আমরা সাধারণত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পাগল বলে থাকি ।

২০১১ সালে পাবনা গিয়েছিলাম বিশেষ এক কাজে, কাজ শেষ করে মেন্টাল হসপিটাল দেখতে গিয়েছিলাম । ওখানে যাওয়ার পর অনেক রকম পাগল দেখে আসলাম ।

হুজুর দেখে অনেক পাগল কাছে আসল, একজন বলতেছে হুজুর বিশ্ব ইজতেমা কবে ? আমি কিন্তু ইজতেমায় যাবো, আপনারা যাওয়ার সময় আমাকে সাথে নিয়েন । এই হাসপাতালে পাগলরাই মোটামুটি সব কাজ করে ।

এরা তো মানসিক ভারসাম্যহীন, মূলত আমরা দুনিয়ার সবাই পাগল শুধু ধরনটা একটু আলাদা । কেউ সম্পদের পাগল, যে কোন উপায়ে তার সম্পদ চাই । কিছুদিন আগে যমুনা টিভিতে একটা প্রতিবেদন দেখেছিলাম । ঐ প্রতিবেদনে দেখানো হয়েছিল একজন সুস্থ মানুষকে পাবনা মেন্টাল হসপিটালে ঘুষ দিয়ে ভর্তি করে রাখা হয়েছে শুধু তার সম্পদ দখল করার জন্য ।

কেউ প্রেমে পাগল, এই কারণে দেখবেন অনেক ছেলে মেয়ে প্রেমে পরলে, পিতা মাতা ভাই বোন কারো কথা চিন্তা করে না, একজন আরেক জনের জন্য পাগল হয়ে যায় ।

কেউ নামাজের পাগল, নামাজ ছাড়া সে থাকতেই পারবে না । এক ব্যক্তি মৃত্যুর সময় মানুষদেকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মৃত্যুর পর কি নামাজ আদায় করতে পারবো ? মানুষরা বলল আপনি কি পাগল হয়ে গেছেন, মৃত্যুর পর আবার নামাজ কিসের? ঐ ব্যক্তি বলতেছে মৃত্যুর পর যদি নামাজ না থাকে তা হলে থাকবো কি ভাবে ?

অনেকে আবার পাগলের অভিনয় করে থাকে, যেমন গোয়েন্দা সংস্থার অনেক লোকজন আসামী ধরার জন্য পাগল সেজে থাকে । আমাদের রতনকান্দি হাটের উপর এক পাগল থাকত কিছুদিন পর দেখা গেল সে আসলে পাগল না, গোয়েন্দা সংস্থার লোক আসামী ধরার জন্য পাগল সেজে ছিল । একদিন আসামী ধরে নিয়ে চলে গেল ।

আমরা প্রায় সবাই অন্যের কথা যখন নিজের মন মত না হয় তখন বলে থাকি, পাগল নাকি ।

হরেক রকম পাগল এই দুনিয়াতে বাস করে, যার মধ্যে আমিও এক ধরনের পাগল ।


        Bismillahir Rahmanir Rahim

How are you all friends  I hope you are well by the grace of Allah Ta'ala, I am also very well by your prayers and by the grace of Allah Ta'ala.

 One song we've all heard lately,
 You have matched the fair with all kinds of birds
 Dad, all the crazy games in your court.

Who is actually crazy?  We usually call a person who is mentally unbalanced crazy.

In 2011 I went to Pabna on a special mission, after finishing my work I went to see the Mental Hospital.  After going there, I saw a lot of crazy people.

Seeing the lord came to many crazy people, one is saying when the lord world ijtema?  But I will go to Ijtema, take me with you when you go.  In this hospital, the lunatics do almost everything.

They are mentally unbalanced, basically we are all crazy in the world, just a little different.  Someone is crazy about wealth, want his wealth in any way.  A few days ago I saw a report on Jamuna TV.  The report showed that a healthy man was admitted to Pabna Mental Hospital with a bribe just to seize his property.

Someone is crazy in love, because of this you will see many boys and girls fall in love, fathers, mothers, brothers and sisters don't care about anyone, one goes crazy for another.

Someone is crazy about prayers, he can't stay without prayers.  A person is asking people at the time of death, well, can I perform prayers after death?  People say you have gone crazy, what is the point of praying again after death?  That person says if there is no prayer after death then how can I stay?

Many people act like crazy again, just like many people in the intelligence agencies pretend to be crazy to catch the accused.  There was a madman at our Ratankandi Hat. A few days later it was seen that he was not really mad.  One day the accused was caught and taken away.

Most of us have a laid back attitude when it comes to painting a picture about ourselves.

All kinds of lunatics live in this world, of which I am also a kind of lunatic.

Comments