ফুলের সৌন্দর্য

mahmud50
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সাথী ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আপনাদের মাঝে শেয়ার করব। আমরা কয়েকজন বন্ধু মিলে চলে আসলাম ভিসার একটি নার্সারি দেখার জন্য। এখানে হাজার হাজার রকম ফুলের গাছ এবং ফলের গাছ রয়েছে। যে নার্সারিটি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের মধ্যে অনেক বড় একটি নার্সারি। আমরা প্রায় এই নার্সারিতে ঘোরার জন্য আসি তো অন্যান্য দিনের মতো আজকেও আমরা কয়েকজন বন্ধু মিলে চলে আসলাম এই নার্সারিটি দেখার জন্য। কারণ ফুল এবং ফল দেখলে মন অনেকটাই ভালো লাগে।

Photo source 
আর মানুষের মন যদি ভালো থাকে তাহলে দুনিয়ার সকল কিছু তার কাছে ভালো লাগে। ভালো থাকা মানে সবকিছু ভালো থাকা। এই কারণে আমি আমার বড়দের থেকে একটি উক্তি শুনেছি সব সময় তুমি তোমার মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করো। কারণ হলো মন যখন প্রফুল্ল হয়ে যাবে মন যখন ভালো থাকবে তখন আর কোন জিনিস তোমার কাছে খারাপ লাগবে না কারণ তখন তোমার কাছে মনে হবে প্রত্যেকটা জিনিসই অনেক ভালো। কারণ হলো আপনি যখন একজন মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবেন তাকে আপনার কখনো দেখতে ভালো লাগবে না যদিও সে অনেক ভালো মানুষও হয় এবং ভালো থেকে ভালো কাজ করেও যদি আপনার সামনে আসে। তবুও তাকে দেখলে আপনার মনে হবে যে সে কতই না খারাপ।

এমত অবস্থায় যদি আপনার চোখের সামনে এমন একজন খারাপ মানুষ চলে আসে। যে অনেক পরিমাণে খারাপ যার কোন ভালো গুণ নেই সে প্রত্যেকটা সময় খারাপ খারাপ কাজ করে যায় আপনার সাথে। তবুও যদি তাকে আপনার ভালো লাগে তাহলে কেউ তাকে আপনার জেহেন থেকে ঘুরিয়ে নিতে পারবে না তাকে সব সময় আপনার ভালই লাগবে। এমনই হল মানুষের বিবেক মানুষের বুদ্ধি মানুষের বুদ্ধিমত্তার কথা। এজন্যই আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের সব সময় তার মনকে প্রফুল্ল রাখা দরকার।

photo source  

তার কারণেই আজ আমরা কয়েকজন বন্ধু মিলে মনকে প্রফুল্ল এবং মনকে সতেজ করার জন্য চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি ফুল এবং ফলের নার্সারিতে। নার্সারিতে হরে কেরকম ফুলের চারা আছে, এবং অনেক রকম ফলেরও চারা আছে। ফুল এবং হোলের চারা গুলো দেখতে বেশ সুন্দর আমরা কয়েকজন বন্ধু মিলে এগুলাকে দেখলাম এবং তার মাঝে আমরা অনেকটা আনন্দ অনুভব করলাম। সত্যি কথা মানুষ যখন ফুলকে দেখে ফুলকে একটা কঠিন হৃদয়ের মানুষও ফুলকে ভালবাসতে শিখে যায়। অল ফুল এমন একটি সুন্দর জিনিস মহান রব্বুল আলামীন ফুলের মাঝেই এমন একটি সৌন্দর্য দান করেছে সেই সৌন্দর্যটি সকলের চোখেই ধরে যায়। এই সুন্দর্য অবহেলা করার মতো নয় এটা এমন এক সুন্দর্য যেই সৌন্দর্যকে দেখলেই আপনার ভালো লাগবেই।

হয়তোবা আপনি আপনার মনের ভিতর বিদ্বেষ পোষণ করতে পারেন যে আমি আপনাদেরকে জোরপূর্বভাবে বলছি যে ফুল দেখতে অনেকটা সুন্দর। এখন ভাই আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে করতে চাই? কি হলো আপনি কি কখনো ভুল কে নিজের চোখে সামনে নিয়ে দেখেছেন? এমত অবস্থায় হয়তোবা আপনি উত্তর দিবেন ভাই আমি তো আর আপনার মত অযথা বসে থাকি না যে অযথা বসে বসে ফুল দেখব.


photo source 

এটাই বাস্তব কথা ভাই কেউ অযথা বসে থাকে না কিন্তু আপনি যদি একটু সুযোগ পান সময় পান ইচ্ছা করে দেখতে পারেন যে একটি ফুলের গাছকে নিজের সামনে নিয়ে ফুলকে অনুভব করতে পারেন তাহলে দেখবেন যে ফুলের ভিতর যে সৌন্দর্যটা আছে সেটা আপনার চোখে লেগে যাবে এবং আপনার অনেকটা ভালো লাগবে। কথা আমিও প্রথম ভেবেছিলাম যে ফুলের ভিতর হয়তোবা এতটা সুন্দর নেই কিন্তু সত্যি কথা বলতে আজকে যখন আমরা সবাই মিলে এই ফুলের নাচারিতে ফুল দেখার জন্য চলে আসলাম। ফুলের চারা গুলো অনেকটাই ভালো লেগে গেল। এভাবেই আমরা দেখতে দেখতে আজকে আসরের পরের সময় গুলো পার করে দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য। করে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png