সম্মেলন শেষে শায়খুল হিন্দের নির্দেশ মুতাবিক মুরাদাবাদের পথে তিনি কলিকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। ট্রেন আমরুহা স্টেশনে পৌছলে সম্বর্ধনা। আপনের জন্য আগত লোকজন তাকে জানায় যে, খলীল আহমদ সাহরান আমরুহায় অবস্থায় করছেন, তিনি তাকে সেখানে যেতে বলেছেন। অগত্যা তিনি আমরুহায় নেমে যান। খলীল আহমদ সাহারানপুরার সাথে দেখা করলে তিনি তাকে জানান যে, এখানে শিয়া ও সুন্নীদের মাঝে একটি বাহাসের প্রস্তুতি চলছে। অথচ বিষয়টি সময়ের প্রশ্নে বড়ই নাজুক। কারণ ইংরেজ বিতাড়নের প্রশ্নে সর্বভারতীয় ঐক্যই এখন সময়ের বড় দাবী। এ সময়ে এ ধরনের একটি বিতর্ক কারো নিকট কাংখিত হতে পারে না। সুতরাং কোন একজন জাতায় পর্যায়ে ব্যক্তির মাধ্যমে এই বাহাস মূলতবী করানোর উদ্দেশ্যেই তিনি তাকে এখানে ডেকে পাঠিয়েছেন।
সুতরাং শহরময় ঘোষণা হয়ে গেল, শায়খুল ইসলাম হযরত মাদানী বক্তৃতা করবেন।' দু' পক্ষের লোকই সমবেত হয়। তিনি দুই আড়াই ঘণ্টাব্যাপী উপস্থিত জনতার সামনে বিশ্বব্যাপীয়া বৃটিশ সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের চিত্র তুলে ধরেন এবং একথা বুঝাতে চেষ্টা করেন যে, এ মুহূর্তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ ইংরেজকে তাড়াতে হবে। কেননা ওরা টিকে থাকতে কোন ধর্ম ও মতাদর্শের লোকেরাই নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারবে না। কোন সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র স্থানই রক্ষা পাবে না। তাই এসময় আমাদের সুসংগঠিত হওয়া প্রয়োজন, এ সময় নিজেদের মাঝে মতবিরোধ সৃষ্টি করার সময় নয়। তার এ ভাষণে উভয় দল খুশী হয়ে ফিরে যায় এবং বাহাস মুলতবী হয়ে যায়। বক্তৃতার
সম্মেলন শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবেন, এ সময় দিল্লী থেকে টেলিগ্রাম আসল যে, শায়খুল হিন্দ রাহ. ইন্তিকাল করেছেন। তাঁর লাশ জানাযা ও দাফন কাফনের জন্য দেওবন্দে পাঠানো হচ্ছে। অগ্যতা তিনি কলকাতায় না গিয়ে দেওবন্দের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।
দাফন কাফন শেষে কয়েকদিন দেওবন্দে অবস্থান করার পর শায়খুল হিন্দের অন্তিম নির্দেশ পালনার্থে তিনি কলকাতার পথে রওয়ানা হয়ে যান। এ সময় হাফেজ আহমদ সাহেব তাকে দেওবন্দের শিক্ষক হিসাবে থেকে যাওয়ার জন্য পূর্ণবার অনুরোধ করেন, কিন্তু শায়খুল হিন্দের নির্দেশ পালন ছিল তার কাছে অনেক বড়। হযরত মদনী রাহ. এর
রাজনৈতিক তৎপরতা ঃ মাল্টা থেকে ফেরার পর বেশ কয়েকটি রাজনৈতিক সম্মেলনে তিনি হযরত শায়খুল হিন্দের সঙ্গে সঙ্গে থেকেছেন। যেমন বোম্বাইয়ের খিলাফত কনফারেন্স, কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় কনফারেন্স এবং দিল্লীতে অনুষ্ঠিত জমিয়তে


