বৃষ্টিময় মুহূর্ত

mahmud50
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে যে ব্লকটি শেয়ার করব। এই লেখাটি সম্পূর্ণ হল। আজকে সারাদিন বৃষ্টি ময় মুহূর্ত সম্পর্কে। সারাদিন যাবত সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি সকালবেলায় ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পর ভাবলাম। হয়তোবা একটু পর বৃষ্টি থেমে যাবে এ কারণে আর একটু অপেক্ষা করি বৃষ্টি থেমে গেলে ঘুম থেকে উঠবো। কিন্তু কি বলবো দুঃখের কথা বৃষ্টি থামার তো কোনো খবরই নেই, সারাদিন লাগাতার বৃষ্টি চলতে আছে। বৃষ্টি তার আপন গতিতে চলতেছে তার গতি কখনো কমাচ্ছে না।


ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।

তাই আমি আর কি করবো ভাবলাম আজকে রাত্রে বৃষ্টি নিয়ে আপনাদের মাঝে গল্প শেয়ার করব। এইজন্য আমি রাত্রে বেলায় আমার মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম। যে ফটোগুলো আপনাদের মাঝে দেখাবো এবং বলব। সারাদিন নানা ব্যস্ততার কারণে বৃষ্টির আনন্দময় মুহূর্ত লক্ষ্য করতে পারিনি। আর আমিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ যার কারণে সারাদিন ঘুমের মধ্যে ব্যস্ত ছিলাম কখনো আপনাদেরকে সময় দেয়া হয়নি
তাই ভাবলাম আজকের ব্লগটা লেখা হয়ে যাক বৃষ্টি সম্পর্কে। তো দেখতে এলাম রাতের বৃষ্টি কেমন হয় সেটা দেখার পাশাপাশি তখন আমার মনের মধ্যে আসলো যে আমি যেহেতু একটি প্ল্যাটফর্মে কাজ করি। তাহলে আজকে আমার এই আনন্দময় বৃষ্টি উপভোগ করার মুহূর্তটা আমার সেই বন্ধুদের কাছে শেয়ার করি। তাহলে হয়তোবা আমার লেখা কথাগুলো তাদের পড়ে ভালো লাগবে। সেজন্যই আমি কথাগুলো আপনাদের মাঝে লিখলাম।


ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।

জানিনা বৃষ্টিময় মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তার জন্য আমি রাত্রে একটু বাসা থেকে বের হলাম। বের হওয়ার সময় আম্মু আমাকে জিজ্ঞেস করল। কিরে বাবা কোথায় যাচ্ছিস? তখন আমি আমার আম্মুকে বললাম। আম্মু আমি তো সারাদিন বাসা থেকে বের হয়নি কারন সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই এখন আর বাসায় বসে থাকতে ভালো লাগছে না যার কারণে আমি একটু রাত্রের বেলায় বাসা থেকে বের হলাম। আমার বাসা থেকে বের হওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল বৃষ্টি দেখা। বৃষ্টির আনন্দময় মুহূর্তগুলো অনুভব করা। কারণ বৃষ্টির সময়কাল এবং বৃষ্টির আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। এবং আমার ভাবাও আমার মত একজন সৌখিন মানুষ সেও বৃষ্টির দিনগুলোতে অনেক ভালোবাসে। বৃষ্টির মুহূর্তে আমাদের বাসায় আম্মু ভোনা খিচুড়ি রান্না করে। এবং আমরা ভাই বোনেরা বসে তাহার ডিম দিয়ে খাই। আরো চাউল ভাজি কত রকমের আনন্দ অনুভব করি মরিমাখা খাই, আরো অনেক কিছুই খাই আমরা বৃষ্টির সময়। এইজন্য আমার বাবা প্রায় বলে যে প্রত্যেকটা দিন যদি বৃষ্টির মতো হতো। তাহলে কতই না ভালো হতো সারাদিন বাসায় থাকা হতো অনেক খাবার খাওয়া হত এবং ফ্যামিলির সাথে অনেক আনন্দ উৎসব করা হতো।
তখন আমার মা খুব রেগে গিয়ে বলতে থাকে তুমি তো শুধু এগুলোই চাইবে। তোমার তো শুধু ভালো লাগে বাসায় বসে বসে খেতে। কিন্তু তুমি যদি বাসায় বসে বসে খাও, তাহলে ফ্যামিলির খরচ চালাবে কে ছেলেমেয়েদের পড়ালেখার খরচ দিবে কে? তখন তো আমাদেরকে রাস্তায় বসে যেতে হবে. তখন বাবা হাসিমুখে বলতে লাগে আরে তুমি কি পাগল হয়ে গেছো আমি যদি এই ঢাকা শহরে বসে বসে খাই তাহলে তো আমার ফ্যামিলিতে কে চালাবে.। এবং ঢাকা শহরে তো আমরা এসেছি একমাত্র জীবন যাপন করার জন্য জীবিকা উপার্জন করার জন্য। এখানে যদি বসে বসে খেতে হয় তাহলে এখানে কেন বসে বসে খাব আমার গ্রামের কত সুন্দর বাড়ি আছে কত সুন্দর জায়গা সেখানেই থাকবো। আমার গ্রামের বাড়ি শহরের চেয়ে অনেক ভালো লাগে সেখানে আমি জন্ম থেকে বড় হয়েছি। এভাবে আমরা বসে বসে বাবা এবং আমার ছোট দুই ভাই মা সকলে মিলে গল্প করি। এভাবেই কাটে আমাদের আনন্দময় বৃষ্টির মুহূর্ত।

ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।

প্রিয় বন্ধুরা আমার গল্পটি তো আপনারা পড়লেন আমার বৃষ্টিময় মুহূর্তে যে সময় কাটে এবং যেমন আনন্দময় মুহূর্ত আমি কাটাই আমার ফ্যামিলির সাথে। সেইসব কথা আপনাদের মাঝে বলে দিলাম। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বৃষ্টিময় মুহূর্তগুলো কেমন কাটে এবং বৃষ্টির দিনে আপনারা কে কি করেন। সেই সমস্ত কথাগুলো যদি আমাদেরকে কমেন্ট করে জানাতেন তাহলে অনেক খুশি হতাম। এবং অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য।

Mobail.Vivo y50
Location :Dhaka Bangladesh 

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png