ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।
অনেকদিন পর ফুফাতো তার বাসায় আসতে বলে সে কারণে আজকে চলে আসলাম তার বাসায়। ভাইয়া আমাকে প্রায় প্রায় বলতো তুই আমার থেকে অনেকটা কাছেই থাকিস কিন্তু আমার বাসায় কেন আসিস না? ভাইয়াকে আমি অনেকবার বলেছি সময় পাইনা বা যেতে ইচ্ছে করে না. কিন্তু এত কিছু বলার পরও সে আমাকে কখনো জড়াজড়ির নিচে রাখে না। যখনই তাকে কল দেই আমাকে বলে। আসলে তুই কি ভাই মনে করিস না আমাকে। আমি তাকে বললাম কেন ভাইয়া আমি আবার কি করলাম।
ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।
তখন ভাইয়া আমাকে বলল, তুই তো অনেক বড় হয়ে গেছিস। কতবার তোকে আমার বাসায় আসতে বলেছি কিন্তু তুই আমার বাসায় আসলি না। ভালোই আমরা গরিব মানুষ আমাদেরকে তো মানুষ মনে করিস না। আমি ভাইয়ার প্রতিউত্তরে বললাম। ভাইয়া এমন কিছু না আসলে সত্য কথা বলতে, আমার অনেক লজ্জা লাগে তোমার বাসায় যেতে। যার কারণে আমি যেতে চাই না। তুমি হয়তোবা আমাকে খারাপ ধারণা করছো। কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না।
তারপর ভাইয়া আমাকে বলল তাহলে তোর এত লজ্জা কিসের। প্রতিহতেরে বললাম এমনিতেই আমার অনেক লজ্জা লাগে। তখন ভাইয়া বলল, আরে কিসের এত লজ্জা। শুনতে চায় না আর তোর কোন বাহানা। আগামী সপ্তাহে তুই চলে আসবে আমার বাসায়, ভাইয়া র কথা শোনার পর, আমি ভাইয়া কে বললাম আচ্ছা ঠিক আছে, আমি আগামী সপ্তাহে যাব ইনশাআল্লাহ।
ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।
আজকে চলে এসেছি, ফুফাতো ভাইয়ের বাসায় এখানে আমার দুইজন ভাতিজা আছে যাদেরকে আমার ভীষণ ভালো লাগে। ছোট মানুষ হিসাবে আমার ভাতিজা ছোট জন অনেক দুষ্ট, দুষ্টু হলেও কি হবে অনেক মজার এবং অনেক হাসি ঠাট্টা করে সে। এখানে এসে কাউকে ভালো না লাগলেও আমার ভালো লাগে সবচেয়ে বেশি আমার দুই ভাতিজাকে। আমি সারাদিন তাদের সাথে খেলাধুলা করি। কারণ ঢাকা শহরে তো ফ্লাট বাসা এখানে তো বাইরে ঘোরাফেরা করার কোন জায়গা নেই। ভাতিজারা সব সময় বাসার ভিতরেই থাকে, কোন সময় বাসার ভেতর থেকে বাহিরে যায় না কারণ শহরের ছেলেরা কখনো বাসার বাহিরে ঘোরাফেরা করে না।
বাসার গেট অধিকাংশ সময় তালা লাগানো থাকে। যে কারণে আমি সব সময় ছোট্ট ভাতিজারদের কে নিয়ে বাসার ভেতরেই থাকি। যাইহোক আজকে আপনাদের মাঝে বললাম আমার ফুফাতো ভাইয়ের বাসায় আসার সফরের কাহিনী। আগামীকালকে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে বলবো ভাতিজাদেরকে নিয়ে কিছু কথা। এখানে আমি ভাতিজাদেরকে কেমন আদর করি। এবং তাদের সাথে থাকতে আমার কেমন ভালো লাগে সে বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ।



আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে